বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
মতামত
এম,এ মালেক
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা ইউনিয়নের বাইপাস সংলগ্ন ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা এবং বালু ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী শাহানাজ বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানাজ বেগম অভিযোগ করেন, গত ১৪ জুলাই গভীর রাতে নূর মোহাম্মাদ উজ্জ্বল ও তার সহযোগিতাসহ কিছু স্থানীয় লোক রাতের অন্ধকারে তার বাড়ির সংযোগকারী একটি রাস্তায় দলীয় ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করে।
তিনি আরও জানান, ওই এলাকাটি সম্পূর্ণ একটি শান্তিপূর্ণ আবাসিক এলাকা। সেখানে কোনো দোকানপাট বা রাজনৈতিক দলের কার্যালয় না থাকা সত্ত্বেও রাস্তার মুখে রাজনৈতিক ব্যানার টাঙানো অত্যন্ত নিন্দনীয় ও হাস্যকর। শুধু তাই নয়, তাদের যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে রাস্তার মাঝখানে বালুর স্তূপ ফেলে রাখা হয়েছে। এর ফলে গত কয়েক দিন ধরে শাহানাজ বেগম ও তার পরিবার বাসা থেকে বের হতে পারছেন না। বর্তমানে তাদের নিজ গৃহেই সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী আক্ষেপ করে বলেন, তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী হওয়া সত্ত্বেও আজ তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।রাতের আঁধারে জোরপূর্বক রাস্তা দখলকারী নূর মোহাম্মাদ উজ্জ্বল ও তার সন্ত্রাসী বাহিনীর এই অন্যায়ের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সাথে রাস্তা থেকে বালুর স্তূপ ও অবৈধ সাইনবোর্ড অপসারণ করে তাদের অবাধ চলাচলের অধিকার ফিরিয়ে দেওয়া এবং পরিবারের সার্বিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
২ লাখ টাকা দিতে না পারায় নাগরিক টিভি থেকে অব্যাহতি,সুনামগঞ্জ প্রতিনিধির অভিযোগ
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া
চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ দুই কিশোরী ৬ দিন পর কক্সবাজার থেকে উদ্ধার
সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গু/লি/বি/দ্ধ
বালিয়াডাঙ্গীতে ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
বাগেরহাটের রামপালে জমি নিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং'ঘর্ঘে প্রাণ গেল যুবকের
নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!
সালাম পিন্টুর হস্তক্ষেপে টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার