জেলার খবর
মুন্সীগঞ্জে হাতিমারায় ফার্মেসির মালিককে জরিমানাসময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট,
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের হাতিমারা এলাকায় এক ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে। দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত বুধবার ২২ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ অফিস মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় বিভিন্ন ফার্মেসি তে মনিটরিং করে।
এ সময় মেসার্স আদর্শ ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করেন। এ ঘঁনায় ফার্মেসির মালিক ইমরান হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা অফিসের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি