জেলার খবর

যশোরে ২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা
আরিফুল ইসলাম (সেন্টু)

আরিফুল ইসলাম (সেন্টু)

যশোর সদর, প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ০১জন আসামীসহ ২২০.৪৯ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার, ০১টি মোবাইল এবং নগদ ৫,২৮৫/- টাকাসহ তাকে আটক করে। আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়।বুধবার (২২ জুলাই) ভোর ৬টায় সে ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল।

আটককৃত সাদিকুর রহমান সুমন (৩৩), সাতক্ষীরা সদর,নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে ৷ আটককৃত স্বর্ণের মূল্য ৪৬,২৮,০৮৫/- টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ৩০,০০০/- টাকা এবং নগদ ৫,২৮৫/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ছেচল্লিশ লক্ষ তেষট্টি হাজার তিনশত সত্তর) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি