জেলার খবর

শ্রীনগরে চুরি হওয়া ষাঁড় উদ্ধার- গ্রেপ্তার জন ২
সময় বাংলার

সময় বাংলার

| ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চুরি হওয়া একটি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) মুন্সিগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকার বাসিন্দা ছায়েদ মৃধা (৭২) গত ১৭ জুলাই শ্রীনগর থানায় অভিযোগ করেন, তার গোয়ালঘরে থাকা সাতটি গরুর মধ্যে একটি কালো রঙের ষাঁড় চুরি হয়েছে। চুরি হওয়া গরুটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে শ্রীনগর থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা মাহিদুল ইসলাম (৩৭) এবং শ্রীনগর উপজেলার সোহেল ব্যাপারী (৩৮)কে গ্রেপ্তার করা হয়।মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাইকৃত ষাঁড়টি উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে গরুটি জব্দ করা হয়।তিনি আরও বলেন, গ্রেপ্তার দুই আসামি আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি