জেলার খবর
কুড়িগ্রামে মার্কাজ মসজিদে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
কুড়িগ্রাম শহরের মার্কাজ মসজিদে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে তাবলীগ জামাতের স্থানীয় দায়িত্বশীল (আমীর) চাঁদ মিয়ার বিরুদ্ধে।গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে মার্কাজ মসজিদে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর পরিবার।অভিযুক্ত চাঁদ মিয়া দর্জি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ভেরভেরী গ্রামের বাসিন্দা এবং তাবলীগ জামাতের স্থানীয় দায়িত্বশীল (আমীর) হিসেবে পরিচিত।
ভুক্তভোগী শিশুর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত তাকে তাবলীগে যাওয়ার কথা বলে কুড়িগ্রাম মার্কাজ মসজিদে নিয়ে যান। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তাকে কাছে টেনে নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং যৌন নিপীড়নের চেষ্টা করেন। শিশুটি দাবি করে, এ অবস্থায় সে আতঙ্কিত হয়ে পড়ে এবং পরদিন সকালে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তার শরীরে ধস্তাধস্তির কিছু চিহ্নও রয়েছে বলে তারা অভিযোগ করেছেন।স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত চাঁদ মিয়ার বিরুদ্ধে এর আগেও শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মামলা বা আদালতের রায় পাওয়া যায়নি।ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে ডেকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চাঁদ মিয়া বলেন,ভুক্তভোগী ছেলে সম্পর্কে আমার নাতি হয়। আমি তার সঙ্গে ইয়ার্কি-ঠাট্টা (মজা) করেছি।” তিনি অভিযোগ অস্বীকার করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান।তাবলীগ জামাতের জেলা আমীর (শুরা) প্রফেসর আতাউর রহমান বলেন, “মসজিদের ভেতরে এ ধরনের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। অভিযোগের সত্যতা তদন্ত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি আরও জোরদার করা হবে।কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি