জাতীয়
লৌহজংয়ে পানিতে ডুবে নারী ও শিশুর মৃ/ত্যুরুবেল ইসলাম তাহমিদ
সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পৃথকস্থানে পানিতে ডুবে এক নারী ও শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৬ জুলাই) একই উপজেলার গাওদিয়া ও বৌলতলী ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে।পুলিশ জানায়, উপজেলার শামুরবাড়ী গ্রামের বাসিন্দা মিহিতা আক্তার ববি (৩৪) সকাল সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি নদীর পানিতে ডুবে নিখোঁজ হন।
দুপুর ১২টার দিকে তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ওই নারী গাওদিয়া ইউনিয়নের শরিফ শিকদারের স্ত্রী।অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আরিফা (সাড়ে ৭) নামে এক শিশুর মৃত্যু হয়। সে স্থানীয় আওলাদ শেখের মেয়ে। পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, পানিতে ডুবে দুজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি