জেলার খবর

আমতলীতে ই/য়া/বা সহ নারী মা/দ/ক ব্যবসায়ী গ্রেপ্তার
এইচ এম কাওসার মাদবর

এইচ এম কাওসার মাদবর

আমতলী উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভার লঞ্চঘাট রোড এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ২৮ হাজার ৬৬০ টাকা উদ্ধারসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৮টা ৫৫ মিনিটে আমতলী থানার এসআই মো. শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম মোসা. লাইজু বেগম (৪৫)। তিনি আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট রোড এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আর্শ্বেদ মৃধা এবং স্বামীর নাম মো. মিন্টু খান।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাইজু বেগমকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ২৮ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি