জেলার খবর

গঙ্গাচড়ায় তিস্তায় মা/দ/ক পরিবহনের নৌকা জব্দ
শফিকুজ্জামান

শফিকুজ্জামান

গংগাচড়া রংপুর প্রতিনিধি।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতে মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল এসকাপ মাদক উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।

‎সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের একটি দল উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক চর সংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালায়। নৌকাযোগে মাদক পরিবহনের সময় পুলিশ অভিযান শুরু করলে কারবারিরা নৌকা ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

‎পরে নৌকায় থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০০ বোতল এসকাপ মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করে পুলিশ।

‎স্থানীয়দের অভিযোগ, গঙ্গাচড়া উপজেলার সাতটি ইউনিয়ন তিস্তা নদীবেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরেই নদীপথকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে মাদক কারবারিরা। দুর্গম চরাঞ্চল ও নৌপথের সুযোগ নিয়ে তারা বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে থাকে। ফলে নদীপথে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়রা জানান,নদীপথে পুলিশ নিয়মিত অভিযান চালালে মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমে যাবে। তিস্তা নদীকে মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহার বন্ধ করতে কঠোর নজরদারি প্রয়োজন।তারা বলেন,চরের মানুষ শান্তিতে থাকতে চায়। মাদকের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হবে।গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন,এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি