জেলার খবর
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মা/দ/ক সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ডএস এ হাসিব
ফুলবাড়ীয়া ময়মনসিংহ, প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. আউয়াল নামে এক মাদক সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আউয়ালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি মাদকের সঙ্গে জড়িতদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি