জেলার খবর
কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজসময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট,
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমান উল্লাহর স্ত্রী রুবি আক্তার (২৫) নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৩.০০ টার সময় তিনি নিখোঁজ হন। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের বোরকা, তার উচ্চতা ৫.২'।
এ ঘটনায় নিখোঁজের স্বামী মো. আমান উল্লাহ আমান গত শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।জিডিতে আমানের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভিক্টোরিয়া পার্ক এলাকার রাস্তার মোড়ে নিজের অজান্তে তিনি হারিয়ে যান। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।তদন্তের দায়িত্বে থাকা সূত্রাপুর থানার এসআই মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, আমরা তথ্য প্রযুক্তি ও ঊর্ধ্বতন কতৃপক্ষের সহয়তায় খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।এ বিষয়ে সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, একটি লিখিত অভিযাগ পেয়েছি। দায়িত্বরত অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি আমরা দ্রুত নিখাঁজ ব্যক্তিকে বের করতে সক্ষম হবো।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি