বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
বিএনপি এলে জাতীয় পার্টি,আবার জামায়াত-উন্নয়ন হবে কীভাবেশফিকুজ্জামান
গংগাচড়া রংপুর প্রতিনিধি।
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
রাজনৈতিক বাস্তবতা না বুঝে বারবার ভিন্ন দলকে সমর্থন করায় রংপুরের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,রংপুরের মানুষ হিসেবে আমরা সবচেয়ে পিছিয়ে আছি। কেন পিছিয়ে? আমরা তো সঠিক বাস্তবতাই বুঝতে চাই না। বিএনপি ক্ষমতায় এলে আপনারা জাতীয় পার্টি করেন, আবার বিএনপি সরকারে থাকলে আপনারা জামায়াত করেন। তাহলে কীভাবে হবে? উন্নয়ন পাবেন কীভাবে?
রোববার (৯ জুলাই) দুপুরে রংপুরে যুক্তরাষ্ট্রভিত্তিক জনকল্যাণমূলক সংস্থা ‘লাভ শেয়ার বিডি’র আয়োজনে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় ২৫টি দুস্থ পরিবারের মধ্যে চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, রংপুরসহ উত্তরাঞ্চলের উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব কমানোর সুযোগ তৈরি হবে। মধ্যপাড়া ও বড়পুকুরিয়ার কয়লা ও পাথরের খনি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।রংপুরের মানুষের অর্থনৈতিক পিছিয়ে থাকার কারণ হিসেবে উদ্যোগ ও ঝুঁকি নেওয়ার মানসিকতার অভাবকে দায়ী করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের এখানে মানুষ খুব গরিব, খুব দরিদ্র। কিন্তু দরিদ্র থাকারও একটা কারণ আছে। আমাদের এই এলাকার মানুষের উদ্যোগ নেই, ঝুঁকি নেওয়ার সাহস নেই।’
বিদেশে সিলেটিদের কর্মসংস্থান ও ব্যবসার উদাহরণ দিয়ে মির্জা ফখরুল বলেন, লন্ডনে সিলেটিদের উদ্যোগে ১২ হাজারের বেশি রেস্টুরেন্ট নিয়ে বড় ধরনের একটি ‘কারি ইন্ডাস্ট্রি’ গড়ে উঠেছে। রংপুরের মানুষকেও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের একদলীয় শাসন ও স্বৈরাচারের পর দেশের সামনে নতুন করে গড়ে ওঠার সুযোগ এসেছে। তাঁর দাবি, গত ১৫-১৬ বছরে দেশে অসংখ্য মানুষ হত্যা ও গুমের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে প্রায় চার হাজার ছাত্র, শিশু ও নারী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
বিরোধীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তা বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পত্রিকাগুলো স্বাধীনভাবে লিখতে পারত না। এখন সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য প্রকাশিত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে এগোতে হচ্ছে।তিনি বলেন,জনগণের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো আমরা পালন করার চেষ্টা করব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
একশ টাকায় ভাত মাংস বিক্রির ভাইরাল মিজান গ্রে/প্তা/র
হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জনসেবার প্রত্যয় নিয়ে বেতগাড়ী ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী আমজাদ হোসেন
বিএনপি এলে জাতীয় পার্টি,আবার জামায়াত-উন্নয়ন হবে কীভাবে
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে,ইসরায়েলের হুমকি মোকাবিলায়
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় একজন নি/হ/ত সহ তিনজন আহত হয়েছে
মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে
হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
জনসেবার প্রত্যয় নিয়ে বেতগাড়ী ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী আমজাদ হোসেন
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় একজন নি/হ/ত সহ তিনজন আহত হয়েছে
জু/য়ার প্রতিবাদ করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলেজ শিক্ষক
ফুলবাড়ীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা নি/হ/ত দুই জন
রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম
পুলিশের পোশাকে বাবা,ছাদ থেকে ফেলে খু/ন প্রেমিকের মামাকে