বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতএম,এ মালেক
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বিশ্বব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর ৯ আগস্ট এই দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে হালুয়াঘাট পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।এ সময় বিভিন্ন সংগঠনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে র্যালিতে অংশ নেওয়া আদিবাসীরা তাদের বিভিন্ন দাবি আদায়ে নানা স্লোগান দেন। র্যালি শেষে আদিবাসী নেতারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ফয়সাল আহমেদ এর নিকট হস্তান্তর করেন।
স্মারকলিপি পেশের পর উপজেলার ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও সংকট উত্তরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটি কেবল সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের নয়, বরং আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
দিবসের আলোচনা সভায় উঠে আসা প্রধান দাবিগুলো হলো, ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি: আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকার রক্ষা এবং সংবিধানে তাদের স্বীকৃতি প্রদান,নিজস্ব মাতৃভাষায় শিক্ষাগ্রহণ এবং কৃষ্টি-সংস্কৃতি সুরক্ষার সুযোগ নিশ্চিত করা,আধুনিক ও ঐতিহ্যগত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং নারীর অধিকার বাস্তবায়ন,আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মানোন্নয়ন।দিবসটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী সংগঠন ও মানবাধিকার কর্মীরা তাদের নায্য অধিকার আদায় এবং সকল প্রকার বঞ্চনা অবসানের জোরালো দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
একশ টাকায় ভাত মাংস বিক্রির ভাইরাল মিজান গ্রে/প্তা/র
হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জনসেবার প্রত্যয় নিয়ে বেতগাড়ী ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী আমজাদ হোসেন
বিএনপি এলে জাতীয় পার্টি,আবার জামায়াত-উন্নয়ন হবে কীভাবে
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে,ইসরায়েলের হুমকি মোকাবিলায়
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় একজন নি/হ/ত সহ তিনজন আহত হয়েছে
মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে
জনসেবার প্রত্যয় নিয়ে বেতগাড়ী ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী আমজাদ হোসেন
বিএনপি এলে জাতীয় পার্টি,আবার জামায়াত-উন্নয়ন হবে কীভাবে
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় একজন নি/হ/ত সহ তিনজন আহত হয়েছে
জু/য়ার প্রতিবাদ করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলেজ শিক্ষক
ফুলবাড়ীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা নি/হ/ত দুই জন
রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম
পুলিশের পোশাকে বাবা,ছাদ থেকে ফেলে খু/ন প্রেমিকের মামাকে