logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আ'ট'ক
মোহাম্মদ, আরফিন

মোহাম্মদ, আরফিন

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে বৃদ্ধ মাকে ভরণ-পোষণ না দেওয়া, মারধর, বাড়ী থেকে তাড়িয়ে দেওয়া এবং গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।এ ঘটনায় ছেলে মাহমুদুল কাদির (৩৪) ও তার স্ত্রীকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী মা কামরুন নাহার। এজাহার সূত্রে জানা যায়, মামলায় আসামী করা হয়েছে ভেলাতৈর ভদ্রপাড়া গ্রামের মৃত মৌলাবকসের ছেলে মাহমুদুল কাদির এবং তাঁর স্ত্রীকে।

তিনি একধারে কবি সাহিত্য পরিষদের সদস্য বটে।ভূক্তভোগী মায়ের অভিযোগ, বৃদ্ধ বয়সে তিনি শারীরিক ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। ছেলে দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণ ও দৈনন্দিন প্রয়োজনীয় খরচ বহন করেন না।এজাহারে সেই ভূক্তভোগী মা আরও অভিযোগ করেছেন, বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে ছেলে ও পুত্র বধূ প্রায়ই তাকে গালিগালাজ ও মারধর করতেন। প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। এমনকি এর আগে দুইবার তাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার জন্য আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয় নি।

ঘটনার দিন গত ১২ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী মা তাঁর মেয়ের বাড়ী থেকে নিজের বাড়ীতে গেলে আসামীরা তাকে বাড়ীতে প্রবেশে বাধা দেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাকে গালিগালাজের পাশাপাশি কাপড়-চোপড় ও আসবাবপত্র বের করে দেওয়ার কথা বলা হয়। এসময় ওই ভূক্তভোগী মা প্রতিবাদ করলে আসামীরা তাকে ধাক্কাধাক্কি ও মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ১ নম্বর আসামী তাঁর ছেলে মাহমুদুল কাদির দুই হাত দিয়ে তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেন। পরে একটি বাঁশের লাঠি দিয়ে মাথার ডান পাশে কানের কাছে আঘাত করে গুরুতর জখম করা হয় বলেও এজাহারে দাবি করা হয়েছে।মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা সেই ভুক্তভোগী মাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, মা কামরুন নাহার বাদী হয়ে তাঁর ছেলে ও পুত্রবধূর নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ছেলেকে গত বৃহস্পতিবার রাতেই গ্রেফতার হয়। শুক্রবার(২১ আগস্ট) দুপুরে পুলিশের মাধ্যমে ঠাকূরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আ'ট'ক
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

জনস্বার্থে ৩৮ শতাংশ জমি দান করলেন আতাউর রহমান,নির্মিত হচ্ছে বিদ্যুৎ স্টেশন

২

মাদারীপুরে নারী হ'ত্যা'র আসামীকে গ্রে'ফ'তা'র

৩

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃ'ত্যু

৪

নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৫

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান,৬ জন গ্রে'প্তা'র

৬

‎নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা,পাশে দাঁড়ালেন ইউএনও

৭

রাতের আঁধারে স্কেভেটর দিয়ে রাস্তা কেটে সাবাড়- জনদুর্ভোগ চরমে

৮

চা উৎপাদনের ভরা মৌসুমে লোডশেডিংয়ে ক্ষতির মুখে চা শিল্প

লৌহজংয়ে ইলিয়াস মাঝির মৃ'ত্যু'র রহস্য উদঘাটনে মানববন্ধন

লৌহজংয়ে ইলিয়াস মাঝির মৃ'ত্যু'র রহস্য উদঘাটনে মানববন্ধন