logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

চা উৎপাদনের ভরা মৌসুমে লোডশেডিংয়ে ক্ষতির মুখে চা শিল্প
মনজু বিজয়, চৌধুরী

মনজু বিজয়, চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

মৌলভীবাজারে লোডশেডিংয়ে চা শিল্পে দেখা দিয়েছে মারাত্মক সংকট। দিনে গড়ে ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় উৎপাদন নেমে এসেছে স্বাভাবিক সক্ষমতার প্রায় ৬০ শতাংশে। অর্থাৎ উৎপাদন কমেছে ৪০ শতাংশ। বাধ্য হয়ে জেনারেটর চালিয়ে উৎপাদন সচল রাখার চেষ্টা করছেন বাগান কর্তৃপক্ষ। এতে বাড়ছে জ্বালানি ব্যয়। চলতি বছর দেশের ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একই সঙ্গে চায়ের গুণগত মান কমে রপ্তানি বাজারেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, দেশের চা উৎপাদনের অন্যতম প্রধান জেলা মৌলভীবাজার। জেলার ৯৩টি চা-বাগান থেকে উৎপাদিত হয় দেশের প্রায় ৬৪ শতাংশ চা। ভরা মৌসুমে প্রতিদিন বাগান থেকে কারখানায় আসছে বিপুল পরিমাণ কাঁচা চা পাতা। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পাতা প্রক্রিয়াজাত করা না গেলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ভরা মৌসুমে যখন চায়ের উৎপাদন সর্বোচ্চ থাকার কথা, ঠিক তখনই বিদ্যুৎ সংকটের কারণে কঠিন হয়ে পড়েছে কারখানা চালানো। বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে চায়ের গুণগত মান বজায় রাখা সম্ভব হচ্ছে না। সার্বক্ষণিক উৎপাদন ধরে রাখতে জেনারেটর চালাতে হচ্ছে, এতে বাড়তি জ্বালানি খরচ হচ্ছে এবং চায়ের সার্বিক উৎপাদন বেড়ে যাচ্ছে ব্যয় বহুগুণ।শুধু বাগান মালিক বা কারখানা কর্তৃপক্ষই নয়, বিদ্যুৎ সংকটে ক্ষতির মুখে পড়েছেন চা শ্রমিকরাও। তাদের অভিযোগ, দিনে-রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিল কমছে না।

চা বাগানের ফ্যাক্টরি-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে আমাদের চা শিল্প এবার হুমকির মুখে। এভাবে যদি লোডশেডিং অনবরত হতে থাকে তাহলে আমাদের ক্ষতির সম্ভাবনা চা শিল্পের ক্ষতির সম্ভাবনা হবে। লোডশেডিং মানে কারেন্টটা যাওয়ার পরপরই ধরেন দুই ঘণ্টা নাই। যত সময় থাকে এর চেয়ে বেশি যায়। ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রেক্ষিতে আমাদের যে সমস্যাটা হচ্ছে, সে সমস্যাটা আমরা সর্বদাই ফেস করতেছি হচ্ছে না থাকলে কাজ করতে অবশ্যই বিরক্ত হয়।

মৌলভীবাজার চা বাগানের ম্যানজাররা বলেন, মোহাম্মদ আলী বলেন, চা বাগান থেকে শোনা যায় যে ওগুলোতে প্রচণ্ড লোডশেডিং হয়। আমাদেরও হয়। আমাদের সন্ধ্যার পরে একটু বেশি হয়। আমাদের ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কাঁচা পাতা নষ্ট ও পচে যাচ্ছে, ফলে চা উৎপাদন ব্যাহত হচ্ছে। মৌলভীবাজার কমলগঞ্জ দেওরাছড়া চা বাগান ম্যানেজার আব্দুল আল রুমেন বলেন, গত বছরের তুলনায় এবার উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। তবে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফিনলে টি কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তা তাহসীন আহমেদ চৌধুরী জানান, চা কাঁচা পাতা থেকে উৎপাদিত হয় এবং এর উৎপাদন প্রক্রিয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া। মাঝপথে বিদ্যুৎ বিভ্রাট হলে সরাসরি চায়ের গুণগত মানে প্রভাব পড়ে। বর্তমানে দেশব্যাপী অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে চায়ের গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা মনে করছি।মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে তিনি জানান, বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় ১১০ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ রয়েছে ১০০ মেগাওয়াট।গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহে সামান্য বিঘ্ন ঘটছে। তবে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে জানান।বাংলাদেশ চা বোডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ চা বোর্ডের কর্মকর্তারা বিদ্যুৎসহ বাগানের উৎপাদনসংক্রান্ত যেকোনো সমস্যায় সর্বাত্মক সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও করবেন।

চা উৎপাদনের ভরা মৌসুমে লোডশেডিংয়ে ক্ষতির মুখে চা শিল্প
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

জনস্বার্থে ৩৮ শতাংশ জমি দান করলেন আতাউর রহমান,নির্মিত হচ্ছে বিদ্যুৎ স্টেশন

২

মাদারীপুরে নারী হ'ত্যা'র আসামীকে গ্রে'ফ'তা'র

৩

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃ'ত্যু

৪

নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা

৫

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান,৬ জন গ্রে'প্তা'র

৬

‎নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা,পাশে দাঁড়ালেন ইউএনও

৭

রাতের আঁধারে স্কেভেটর দিয়ে রাস্তা কেটে সাবাড়- জনদুর্ভোগ চরমে

৮

বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আ'ট'ক

বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আ'ট'ক

লৌহজংয়ে ইলিয়াস মাঝির মৃ'ত্যু'র রহস্য উদঘাটনে মানববন্ধন

লৌহজংয়ে ইলিয়াস মাঝির মৃ'ত্যু'র রহস্য উদঘাটনে মানববন্ধন