ধর্ম

নবী করিম (সা.) যেখানে প্রথম জুমা আদায় করেন ঐতিহাসিক ‘মসজিদে কুবা’
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

News image
ছবি: স্পেশাল করেসপন্ডেন্ট //

মুসলমানদের সাপ্তাহিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি হলো জুমার নামাজ। আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশে লাখো মুসল্লি একসঙ্গে এই নামাজ আদায় করেন। তবে ইসলামের ইতিহাসে প্রথম জুমার নামাজ কবে, কোথায় এবং কীভাবে শুরু হয়েছিল- সে ইতিহাস অনেকেরই অজানা। মুসলিম সমাজ সুসংগঠিত হওয়ার পর মদিনাতেই এই গুরুত্বপূর্ণ ইবাদতের আনুষ্ঠানিক সূচনা হয়।

রাসুলুল্লাহ (সা.)-এর নবুওয়াতের প্রথম ১৩ বছর কেটেছে মক্কায়। সে সময় ইসলাম গ্রহণকারীরা কোরাইশদের কঠোর নির্যাতনের মুখে ছিলেন। প্রকাশ্যে ধর্মীয় সমাবেশ বা জামাতে ইবাদত করার সুযোগ ছিল না। নিরাপত্তার অভাবে মুসলমানরা গোপনে দারুল আরকামসহ বিভিন্ন স্থানে ইবাদত করতেন। এ কারণেই মক্কা পর্বে জুমার নামাজ ফরজ করা হয়নি।

পরিস্থিতির পরিবর্তন আসে আকাবার প্রথম ও দ্বিতীয় বাইআতের পর। ইয়াসরিবের (বর্তমান মদিনা) বহু মানুষ ইসলাম গ্রহণ করলে সেখানে মুসলিম সমাজ গড়ে উঠতে শুরু করে। এরপর রাসুলুল্লাহ (সা.) ইসলামের শিক্ষা প্রচারের জন্য সাহাবি মুসআব ইবনে উমাইর (রা.)-কে মদিনায় পাঠান।

মুসআব (রা.)-এর দাওয়াতি কার্যক্রমে মদিনায় দ্রুত ইসলামের প্রসার ঘটে। মুসলমানদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তারা সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে একত্র হয়ে নামাজ আদায়, কোরআন শিক্ষা এবং দ্বীনি আলোচনা করার প্রয়োজন অনুভব করেন। রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনায় তখনই মদিনায় প্রথম জুমার জামাতের আয়োজন করা হয়। সুনানে আবু দাউদের (হাদিস: ১০৬৯) বর্ণনায় এ ঘটনার উল্লেখ রয়েছে।

অধিকাংশ সিরাতবিদ ও মুহাদ্দিসের মতে, রাসুলুল্লাহ (সা.) এর প্রতিনিধি হিসেবে মুসআব ইবনে উমাইর (রা.) প্রথম জুমার নামাজে ইমামতি করেন। তবে অন্য কিছু বর্ণনায় এসেছে, আনসার সাহাবি আসআদ ইবনে জুরারা (রা.) নিজ এলাকার মুসলমানদের নিয়ে প্রথম জুমার আয়োজন করেছিলেন। ইসলামি গবেষকদের মতে, মুসআব (রা.)-এর তত্ত্বাবধানেই আসআদ (রা.) স্থানীয়ভাবে এ আয়োজন বাস্তবায়ন করেছিলেন। তাই উভয়ের অবদানই ইতিহাসে গুরুত্বপূর্ণ।

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, প্রথম জুমার জামাত অনুষ্ঠিত হয়েছিল মদিনার বনু বায়াজা গোত্রের নাকিউল খাজিমাত নামক স্থানে। সেই জামাতে অংশগ্রহণকারী মুসল্লির সংখ্যা নিয়ে বিভিন্ন বর্ণনায় ভিন্ন তথ্য পাওয়া যায়। কোথাও ৪০ জন, আবার কোথাও ১২ জন মুসল্লির কথা উল্লেখ রয়েছে। দারে কুতনির (হাদিস: ১৫৮৫) বর্ণনায় এ তথ্য পাওয়া যায়।

অন্যদিকে, রাসুলুল্লাহ (সা.) নিজে প্রথম জুমার নামাজ আদায় করেন হিজরতের সময়। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে তিনি কয়েক দিন কুবায় অবস্থান করেন। পরে শুক্রবার কুবা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়ে বানু সালিম ইবনে আওফ গোত্রের ওয়াদি রানুনা এলাকায় পৌঁছালে জুমার সময় হয়। সেখানেই তিনি সাহাবিদের নিয়ে জুমার নামাজ আদায় করেন। এটিই রাসুলুল্লাহ (সা.)-এর ইমামতিতে অনুষ্ঠিত প্রথম জুমা।

ইসলামের ইতিহাসে প্রথম জুমার আয়োজন শুধু একটি ইবাদতের সূচনা ছিল না; এটি ছিল মুসলিম সমাজের ঐক্য, সংগঠন এবং স্বাধীনভাবে দ্বীন পালনের নতুন অধ্যায়ের সূচনা। এরপর থেকে জুমা মুসলিম উম্মাহর সাপ্তাহিক সম্মিলিত ইবাদত, পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সামাজিক সংহতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি