logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজধানী

ছাতকে নবীনবরণ নিয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সং/ঘ/র্ষ

সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট |

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে একাদশ শ্রেনীর নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অর্ধশত আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রশিবির কর্তৃক উপজেলা প্রেসক্লাবের ৩ গণমাধ্যম কর্মী হেনাস্থার স্বীকার ও দুটি মোবাইলফোন ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে ছাত্রদলের জাকির হোসেন লাহিনসহ ৩ জন এবং কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারী মাহফুজ আহমদ, আব্দুল ওয়াদুদ ও লায়েক আহমদকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এবিষয়ে উভয় পক্ষের পরস্পার বিরুধী বক্তব্য দিয়েছেন। এ ঘটনার পর গোবিন্দগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে একাদশ শ্রেনীর নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিলো। দুপুরে নবাগত কলেজ ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে গ্রহণকালে ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.মাহবুব আহমদের সাথে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রশিবির সভাপতি মো.জুনায়েদ আহমেদের সাথে কলেজ গেইট কথা কাটিকাটি বাকবিতন্ডার ঘটনা ঘটে।

এরই জের ধরে কিছু সময়ের মধ্যে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপর ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে জড়িয়ে পড়ে ইট-পাটকেল নিক্ষেপ করতপ শুরু করে। দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। চারদিকে আতংক ছড়িয়ে পড়লে ছাতক-সিলেট ও সুনামগঞ্জ সড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ভাংচুর ও ছাত্রশিবিরের অফিস ভাংচুরের অভিযোগ উটেছে। এ সময় ভিডিও চিত্র ও ছবি তুলতে গিয়ে উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাহিদ আলী, ক্রীড়া সম্পদক এআর সায়েম ও সদস্য লোকমান হোসেন ছাত্রশিবির কর্তৃক হেনাস্থার শিকার ও তাদের দুটি ফোন ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে উভয় পক্ষের ৪৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ছাত্রশিবিরের ৩ জন ও ছাত্রদলের ৩ সহ মোট ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এবিষয়ে ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.মাহবুব আহমদ বলেন, কলেজে নবীন বরণ অনুষ্টান শেষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল মিছিলের প্রস্তুতি নিলে ছাত্রশিবিরের কর্মীরা বাঁধা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গালমন্দ করে, আমাদের উপর হামলা চালায়। এরপরই সংঘর্ষ শুরু হলে আমাদের অন্তত ২৬ জন আহত হয়।ছাত্রশিবির সভাপতি মো.জুনায়েদ আহমেদ জানান নবীনবরন অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। এ সময় বিষয়টির প্রতিবাদ করলে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

ছাত্রদল অনুষ্ঠানে সংঘর্ষের উদ্দেশ্যেই দেশীয় অস্ত্র, রড, ছুরি ও অন্যান্য অস্ত্র আগে থেকেই ক্যাম্পাসে নিয়ে রেখেছিলো।সংঘর্ষ চলাকালে ৩ জন গণমাধ্যম কর্মী হেনাস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ। তবে এবিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারী বলেছেন, ছাত্রশিবিরের কেউ এরকম ঘটনায় জড়িত থাকলে অবশ্যই তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুলত আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের পর পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ছাতকে নবীনবরণ নিয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সং/ঘ/র্ষ
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

২

নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৪

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স

৫

রাণীনগরে মোবাইলে গালিগালাজ,দোকানে হা/ম/লা,ভা'ঙচুর ও লুটপাট

৬

মুক্তিযোদ্ধার জানাজায় গিয়ে মোটরসাইকেল চুরি, ২৪ ঘণ্টায় উদ্ধার

৭

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অ/ভি/যো/গ,এলাকাবাসীর মানববন্ধন

৮

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বি/ক্ষো/ভ মিছিল

মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বি/ক্ষো/ভ মিছিল

সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স/ন্ত্রা/সীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

স/ন্ত্রা/সীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

নবীনগরে শেখ হাসিনার ফাঁ/সি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নবীনগরে শেখ হাসিনার ফাঁ/সি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

লং মার্চের পথসভায় ড.শফিকুর রহমান-নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি

লং মার্চের পথসভায় ড.শফিকুর রহমান-নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়

মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়

‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ