বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজধানী
শফিকুল ইসলাম শফিক
সিনিয়র করেসপন্ডেন্ট | সুনামগঞ্জ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক দেশব্যাপী সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবেহায়াত। সঞ্চালনা করেন ১নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদার, সদস্য মো. কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম শহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিনু তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির তালুকদার, কৃষক দলের নেতা আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় রাজপথে সজাগ রয়েছে।বক্তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতা কঠোর হাতে প্রতিহত করা হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল
মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি: চালকদের ১২ নির্দেশনা পুলিশের
মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বি/ক্ষো/ভ মিছিল
শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন
বালিয়াডাঙ্গীতে ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
মুন্সীরহাটকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই-তৌহিদুল ইসলাম সাজু
অ/স্ত্র বানান,মা/র্ডা/র হলে আমি দেখব বলা সেই চেয়ারম্যানকে শোকজ
অকেজো গাড়ির জ্বালানি বিল: বড়লেখার যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম
সোনাই নদী শুল্ক স্টেশন নিয়ে চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির প্রতিবাদে সংবাদ সম্মেলন
স/ন্ত্রা/সীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
নবীনগরে শেখ হাসিনার ফাঁ/সি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
লং মার্চের পথসভায় ড.শফিকুর রহমান-নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি
মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয়
জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ
জামায়াত রাজনৈতি লাভের জন্য বার বার জনগণের সাথে মুনাফিকি করছে