logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জেলার খবর

বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

‎ম.ম.রবি-ডাকুয়া

‎ম.ম.রবি-ডাকুয়া

বাগেরহাট, প্রতিনিধি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

মহালয়া সামনে রেখে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি; বাঁশ-কাঠ-খড়-মাটির কাঠামো পেরিয়ে চলছে রং-তুলির অপেক্ষা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে উপকূলীয় বাগেরহাটের মোংলায় মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত কাজ করছেন মৃৎশিল্পীরা। বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমার অবয়ব তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

মোংলা উপজেলার ছোট-বড় ৩৫টি পূজামণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। উৎসব যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মণ্ডপ ও কারিগরদের ব্যস্ততা। প্রায় এক মাস আগে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ এখন শেষ ধাপে। কোথাও মাটির প্রলেপ শুকানো হচ্ছে, কোথাও চলছে সূক্ষ্ম কারুকাজ। এরপরই শুরু হবে রং ও তুলির কাজ।মোংলা পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নে এবার ৩৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর এলাকায় চারটি, চাঁদপাই ইউনিয়নে চারটি, বুড়িরডাঙ্গায় ১০টি, সোনাইলতলায় চারটি, মিঠাখালীতে পাঁচটি, সুন্দরবন ইউনিয়নে দুটি এবং চিলায় ছয়টি মণ্ডপ রয়েছে।

বিভিন্ন মণ্ডপ ও প্রতিমাশিল্পীদের কর্মশালা ঘুরে দেখা গেছে, প্রতিমার কাঠামো তৈরির পর মাটি দিয়ে অবয়ব ফুটিয়ে তোলা হচ্ছে। শিল্পীরা বলছেন, বৃষ্টির কারণে কখনো কখনো মাটি শুকাতে সমস্যা হলেও এখন রোদ ওঠায় কাজ দ্রুত এগিয়ে নেওয়া যাচ্ছে।একজন প্রতিমাশিল্পী বলেন, বাঁশ, কাঠ, সুতলি ও এঁটেল মাটির দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। প্রায় ৪০ হাজার টাকা দামের একটি প্রতিমা তৈরিতেই ৩০ হাজার টাকার বেশি খরচ হয়ে যায়। ফলে আগের তুলনায় লাভ কমে গেছে।

মৃৎশিল্পীদের ব্যস্ততার পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটিগুলোও মণ্ডপ সাজানো, আলোকসজ্জা ও নিরাপত্তাসহ অন্যান্য প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। উপকূলীয় এই জনপদে দুর্গোৎসবকে ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মোংলা উপজেলা শাখার আহ্বায়ক গোপাল কৃষ্ণ (কালু) বলেন, শারদীয় দুর্গোৎসব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রতিমা তৈরি থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ভক্তদের অংশগ্রহণে এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলে আশা করেন তিনি।এদিকে, আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিক আবহ। এরপর ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল পূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে।

বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির

২

জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন

৩

পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র

৪

পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা

৫

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট

৬

কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া

৭

আদর্শ ক্লাবের উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৮

গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট

কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া

কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া

গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫

গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫

স্বাস্থ্যসেবায় সংকট মানসম্মত চিকিৎসাসেবা না পেয়ে দিশেহারা রোগী ও স্বজনেরা

স্বাস্থ্যসেবায় সংকট মানসম্মত চিকিৎসাসেবা না পেয়ে দিশেহারা রোগী ও স্বজনেরা

সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃ/ত্যু

সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃ/ত্যু

শেরপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন ও পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত

শেরপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন ও পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত

হরিপুরে গোসল করতে নেমেছিল রকি,ফিরল নিথর দে/হ

হরিপুরে গোসল করতে নেমেছিল রকি,ফিরল নিথর দে/হ

মাগুরায় ২০ ইউনিট বিদ্যুৎতে এক গ্রাহকের ২৯ হাজার টাকার বিল:ভোগান্তি

মাগুরায় ২০ ইউনিট বিদ্যুৎতে এক গ্রাহকের ২৯ হাজার টাকার বিল:ভোগান্তি