বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নীলফামারীতে পুলিশের কর্তব্য পালনে বাধা প্রদান, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৪ অক্টোবর) জেলা পুলিশ, নীলফামারীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর বিকেল ৩টার দিকে ডিমলা থানার একটি মাদক মামলার আসামি সুজন ইসলামকে আদালতে সোপর্দ করার জন্য জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে একদল লোক বেআইনিভাবে সমবেত হয়ে আসামি বহনকারী পুলিশের দলের পথরোধ করে। তারা সুজন ইসলামকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের কর্তব্য পালনে বাধা দেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং তাঁদের ওপর আক্রমণের ঘটনাও ঘটে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।এ ঘটনায় প্রথমে ২০ জনকে আটক করা হয়। তাঁদেরসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০৮, তারিখ ৩ অক্টোবর ২০২৬। এতে দণ্ডবিধির ১৪৩/৩৪১/১৮৬/৩৫৩/১২০-খ/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।পরে ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশে ৪ অক্টোবর দিবাগত রাত ১টা ৫ মিনিট থেকে রাত ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ডিমলা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।সব মিলিয়ে এ ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জেলা পুলিশ, নীলফামারী।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির
জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন
পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র
পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট
কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া
আদর্শ ক্লাবের উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫
জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন
পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা
রাতের আঁধারে কৃষকের লাউক্ষেত কেটে দেওয়ার অভিযোগ,ক্ষতি ১২ লাখ টাকা
লৌহজংয়ে ১০ গ্রাম হে/রো/ই/ন সহ চারজন গ্রে/ফ/তা/র
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছু/রি/কা/ঘা/তে নি/হ/ত-গ্রেপ্তার ৭
মা/দ/কে/র বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হা/ম/লা/র অভিযোগ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃ/ত্যু
কেন্দ্রীয় মহাশ্মশানে মা/দ/কা/স/ক্ত যুবককে গাঁ/জা খেতে না দেওয়ায় পূজায় বাধা