logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা

‎ম.ম.রবি-ডাকুয়া

‎ম.ম.রবি-ডাকুয়া

বাগেরহাট, প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

কটকা মোহনায় নোঙর করা ‘দি ওয়েভ-২’-এর কাছে ট্রলারে করে এগিয়ে আসছিল সশস্ত্র দল—বনরক্ষীদের চার রাউন্ড গুলিবর্ষণ-বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে ট্রলারে করে এগিয়ে আসা একটি সন্দেহভাজন বনদস্যু দলকে ধাওয়া করে চার রাউন্ড গুলি ছুড়েছে বনরক্ষীরা। গুলির মুখে ট্রলারের গতিপথ পরিবর্তন করে সাগরের দিকে পালিয়ে যায় তারা। এতে পর্যটকবাহী জাহাজটিতে ডাকাতির চেষ্টা পণ্ড হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

শনিবার রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় এ ঘটনা ঘটে। ওই সময় ‘দি ওয়েভ-২’সহ দুটি পর্যটকবাহী জাহাজ কটকা এলাকায় নোঙর করা ছিল।সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান রাত ১১টার দিকে জানান, ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে অজ্ঞাতপরিচয় কয়েকজন ‘দি ওয়েভ-২’-এর দিকে এগিয়ে আসছিল। কটকার মোহনায় সাগরে অবস্থানরত জেলেরা বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে বনরক্ষীদের খবর দেন।

খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত একটি বোট নিয়ে ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা সরে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করা হয়। একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর ট্রলারটি ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে চলে যায় সন্দেহভাজনরা।বর্তমানে কটকা এলাকায় ‘দি ওয়েভ-২’ ও ‘আরালসী’ নামে দুটি পর্যটকবাহী জাহাজ অবস্থান করছে। ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম জানান, দুই জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের এগিয়ে আসার ঘটনা উদ্বেগজনক। তাঁর ভাষ্য, এর আগে পর্যটকবাহী জাহাজকে ঘিরে এমন ঘটনা ঘটেনি।ডিএফও আরও বলেন, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তাঁরা জেলেদের ধরে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। এ পরিস্থিতিতে বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাতের টহল আরও জোরদার করা প্রয়োজন।পর্যটন মৌসুমে সুন্দরবনের বিভিন্ন এলাকায় পর্যটকবাহী জাহাজের চলাচল বাড়ে। এমন সময়ে কটকার মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই ঘটনা।

পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির

২

জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন

৩

পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র

৪

পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা

৫

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট

৬

কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া

৭

আদর্শ ক্লাবের উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৮

গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫

জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন

জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন

পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র

পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র

রাতের আঁধারে কৃষকের লাউক্ষেত কেটে দেওয়ার অভিযোগ,ক্ষতি ১২ লাখ টাকা

রাতের আঁধারে কৃষকের লাউক্ষেত কেটে দেওয়ার অভিযোগ,ক্ষতি ১২ লাখ টাকা

লৌহজংয়ে ১০ গ্রাম হে/রো/ই/ন সহ চারজন গ্রে/ফ/তা/র

লৌহজংয়ে ১০ গ্রাম হে/রো/ই/ন সহ চারজন গ্রে/ফ/তা/র

ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছু/রি/কা/ঘা/তে নি/হ/ত-গ্রেপ্তার ৭

ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছু/রি/কা/ঘা/তে নি/হ/ত-গ্রেপ্তার ৭

মা/দ/কে/র বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হা/ম/লা/র অভিযোগ

মা/দ/কে/র বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হা/ম/লা/র অভিযোগ

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃ/ত্যু

বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃ/ত্যু

কেন্দ্রীয় মহাশ্মশানে মা/দ/কা/স/ক্ত যুবককে গাঁ/জা খেতে না দেওয়ায় পূজায় বাধা

কেন্দ্রীয় মহাশ্মশানে মা/দ/কা/স/ক্ত যুবককে গাঁ/জা খেতে না দেওয়ায় পূজায় বাধা