logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জেলার খবর

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট

‎ম.ম.রবি-ডাকুয়া

‎ম.ম.রবি-ডাকুয়া

বাগেরহাট, প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকে একসঙ্গে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে প্রথম ইউনিটে ৬৫৬ এবং দ্বিতীয় ইউনিটে ৬৬৫ মেগাওয়াট উৎপাদন হচ্ছিল। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুই ইউনিট থেকেই এদিন রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ ছিল। মেরামত শেষে ইউনিটটি আবার চালু হওয়ায় কেন্দ্রটির মোট উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই ধারাবাহিকতায় দুই ইউনিট মিলে সর্বোচ্চ উৎপাদনের এই রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রামপাল বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) চুক্তি সই করে। ওই চুক্তির ভিত্তিতে গঠিত হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)।বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় প্রায় ১ হাজার ৩৪ একর জমির ওপর কেন্দ্রটি নির্মিত হয়েছে। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর স্থাপিত ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট ২০২২ সালের ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উৎপাদনে যায়। পরের বছর ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। দুটি ইউনিটের সম্মিলিত স্থাপিত ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।সাধারণত দুই ইউনিট একসঙ্গে চালু থাকলে কেন্দ্রটি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করে। এবার সেই মাত্রা ছাড়িয়ে ১ হাজার ৩২১ মেগাওয়াট উৎপাদনের তথ্য দিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির

২

জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন

৩

পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র

৪

পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা

৫

রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট

৬

কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া

৭

আদর্শ ক্লাবের উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৮

গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫

কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া

কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া

গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫

গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫

স্বাস্থ্যসেবায় সংকট মানসম্মত চিকিৎসাসেবা না পেয়ে দিশেহারা রোগী ও স্বজনেরা

স্বাস্থ্যসেবায় সংকট মানসম্মত চিকিৎসাসেবা না পেয়ে দিশেহারা রোগী ও স্বজনেরা

সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃ/ত্যু

সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃ/ত্যু

শেরপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন ও পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত

শেরপুরে নদীভাঙন এলাকা পরিদর্শন ও পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত

বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

হরিপুরে গোসল করতে নেমেছিল রকি,ফিরল নিথর দে/হ

হরিপুরে গোসল করতে নেমেছিল রকি,ফিরল নিথর দে/হ

মাগুরায় ২০ ইউনিট বিদ্যুৎতে এক গ্রাহকের ২৯ হাজার টাকার বিল:ভোগান্তি

মাগুরায় ২০ ইউনিট বিদ্যুৎতে এক গ্রাহকের ২৯ হাজার টাকার বিল:ভোগান্তি