বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মোকছেদুল মমিন মোয়াজ্জেম
দিনাজপুর প্রতিনিথি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
দিনাজপুরের নবাবগঞ্জে এক কৃষকের ৭০ শতক জমির লাউক্ষেত রাতের আঁধারে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মো. রেজাউল করিম।উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পদুমহার মৌজায় বন্ধক নেওয়া জমিতে লাউ চাষ করেছিলেন রেজাউল করিম।
দীর্ঘদিনের পরিচর্যার পর গাছে ফলন আসতে শুরু করেছিল। কয়েকদিনের মধ্যেই বাজারে লাউ বিক্রি করে লাভের আশা করছিলেন তিনি। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা তার লাউক্ষেতে ঢুকে গাছগুলো কেটে দেয় বলে অভিযোগ উঠেছে।পরদিন সকাল সাড়ে ৬টার দিকে জমিতে গিয়ে পুরো ক্ষেত নষ্ট অবস্থায় দেখতে পান কৃষক রেজাউল করিম। এতে তিনি হতবাক হয়ে পড়েন।ক্ষতিগ্রস্ত কৃষক মো. রেজাউল করিম বলেন, ধারদেনা করে এবং জমি বন্ধক নিয়ে লাউ চাষ করেছিলাম। গাছে ভালো ফলন এসেছিল। কিন্তু কে বা কারা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, একজন কৃষক বছরের পর বছর পরিশ্রম করে ফসল উৎপাদন করেন। এভাবে ফসল নষ্ট করে দেওয়া হলে কৃষকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে।স্থানীয় কৃষক ও এলাকাবাসীরা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়তে পারে।এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এমন ক্ষতির মুখে না পড়েন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির
জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন
পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র
পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে ১,৩২১ মেগাওয়াট
কুমার নদে নৌকাবাইচ,বৈঠার ছন্দে মুখর পূর্ব গাছবাড়িয়া
আদর্শ ক্লাবের উদ্যোগে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গড়েয়ায় অটো-মোটরসাইকেল সংঘর্ষে নি/হ/ত ১,আহত ৫
জমিজমা বিরোধে ফেসবুকে অপপ্রচার,প্রতিবাদে চরফ্যাশনে মানববন্ধন
পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রে/প্তা/র
পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা,গু/লি/তে পিছু হটল সন্দেহভাজনরা
লৌহজংয়ে ১০ গ্রাম হে/রো/ই/ন সহ চারজন গ্রে/ফ/তা/র
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছু/রি/কা/ঘা/তে নি/হ/ত-গ্রেপ্তার ৭
মা/দ/কে/র বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতার ওপর হা/ম/লা/র অভিযোগ
বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃ/ত্যু
কেন্দ্রীয় মহাশ্মশানে মা/দ/কা/স/ক্ত যুবককে গাঁ/জা খেতে না দেওয়ায় পূজায় বাধা