logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ-এমপি সালাম আজাদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৩৭টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিশেষ সভা ও পূজামণ্ডপের অনুকূলে সরকারি বরাদ্দের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় নেতৃবৃন্দও এ উৎসবে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা করি।”তিনি আরও বলেন, বিগত সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছেন। এ জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সরকারি সহায়তার পাশাপাশি লৌহজংয়ের প্রতিটি পূজামণ্ডপে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তিনি জানান, এ বছর লৌহজং উপজেলায় ৩৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ব্যবহার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার এবং স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।কোনো ধরনের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত করতে পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, মুন্সীগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দুলাল দাস, লৌহজং উপজেলা এলজিইডির প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ লৌহজং উপজেলা শাখার সভাপতি বাবু মনোজ কুমার সিংহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা এবং উপজেলা বিএনপির সদস্য হাজী বাদল হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সরকারি বরাদ্দের চাল ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে পূজামণ্ডপগুলোতে ধর্মীয় উৎসব উদ্‌যাপন সহজ হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ-এমপি সালাম আজাদের
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!

২

৩৭ পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ-এমপি সালাম আজাদের

৩

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

৪

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,সমাধান কোথায়?

৫

পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

৬

শরণখোলা উপজেলায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন

৭

লৌহজংয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৮

চা বিক্রেতা দুরুদ মিয়া হ/ত্যা/র দায়ে ১ জনের মৃ/ত্যুদ/ন্ড দিয়েছেন আদালত

শরণখোলা উপজেলায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন

শরণখোলা উপজেলায় জাতীয় শিশু কন্যা দিবস উদযাপন

লৌহজংয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লৌহজংয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন

রাণীশংকৈলে কন্যাশিশু দিবস উদযাপন

বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব,চিঠির ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান

বিশ্ব ডাক দিবস উপলক্ষে চিঠি উৎসব,চিঠির ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান

পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব

পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব

পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন

পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন

ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত