বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
বিশ্ব
এম এ আলিম ||
দক্ষিণ কোরিয়া
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য আজু বিশ্ববিদ্যালয়ে (Ajou University) আয়োজিত ‘আজু ইন্টারন্যাশনাল ডে ২০২৬’-এ ২২টি দেশের অংশগ্রহণের মধ্য থেকে খাবার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ।গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের গাওন লনে (Gaon Lawn) দিনব্যাপী এ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয় (Office of International Affairs) এ অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজিত বিশ্ব খাদ্য উৎসবের অংশ হিসেবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি তুলে ধরেন। বাংলাদেশের প্রতিনিধিরাও দেশীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করেন। এতে দর্শনার্থীদের মধ্যে বাংলাদেশের খাবার ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। প্রতিযোগিতায় অসাধারণ উপস্থাপনা ও অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ দল খাবার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করে।অনুষ্ঠানের নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ব খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়। এরপর দলীয় খেলা, প্রতিভা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অর্জন দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি, ঐতিহ্য ও পরিচিতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।বাংলাদেশ দলের সদস্যরা এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
অসহায় শিশু জান্নাতের পাশে শেরপুরের ডিসি
সাংবাদিক রাজুকে গালি ও অপমানের তীব্র নিন্দা এবং শাস্তির দাবি
রসিদ ছাড়াই এক্স-রে ও আলট্রাসনোগ্রাফির টাকা আদায়
দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব:নৌপরিবহনমন্ত্রী
হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান
মা/দ/কে/র বিরুদ্ধে খেলাধুলার উদ্যোগ
রানীশংকৈল বিরাশি বাজারে ভলিবল ঘিরে ক্রীড়া আয়োজন
দক্ষিণ কোরিয়ায় আজু উৎসবে ২২ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম