বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মনজু বিজয়, চৌধুরী
স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব ‘পলো বাওয়া’ উদযাপিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার মিরতিংগা চা বাগান সংলগ্ন ধলাই নদীর স্টিল ব্রিজের উজান থেকে এই উৎসব শুরু হয়। দুপুর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৩ থেকে ৪ ঘণ্টা।
উৎসবে উপজেলার রহিমপুর ও মুন্সীবাজার ইউনিয়নের কালাছড়া, দেবিপুর, ধর্মপুর, জসমতপুর, বড়চেগ, চৈত্রঘাট, সিদ্ধেশ্বরপুর ও রামচন্দ্রপুর গ্রামসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের প্রায় দুই শতাধিক সৌখিন মাছ শিকারি অংশ নেন।
দলবেঁধে মাছ ধরার এই আনন্দ উপভোগ করতে নদীর দুই তীরে ভিড় জমান শত শত উৎসুক মানুষ। অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে নদীর তীর থেকে হাততালি ও আনন্দধ্বনিতে মুখর করে রাখেন দর্শনার্থীরা।
উৎসবে মাছ ধরার অভিনব কৌশল ছিল দেখার মতো। নদীর একপ্রান্তে ৩০-৪০ জনের একটি দল সারিবদ্ধভাবে জাল নিয়ে দাঁড়িয়ে থাকেন। অন্যদিকে, অপরপ্রান্ত থেকে ৪০-৫০ জনের আরেকটি দল সারিবদ্ধভাবে পলো চাপিয়ে সামনের দিকে এগিয়ে আসেন। পলোর পাশাপাশি উড়াল জাল ও প্লেইন জাল ব্যবহার করেও ছোট-বড় নানা প্রজাতির মাছ শিকার করা হয়।
এ আনন্দ উৎসবে অংশ নিয়ে প্রবীণ মাছ শিকারি নুর মিয়া বলেন, ‘বছরের এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। সবাই মিলে একসঙ্গে মাছ ধরার আনন্দটাই আলাদা।তবে সম্প্রতি নদীতে বিষ প্রয়োগ করায় মাছ মরে যাওয়া এবং নদী-নালা, খাল-বিল ও হাওরের তলদেশ ভরাট হয়ে পানি কমে যাওয়ায় ঐতিহ্যবাহী এই পলো বাওয়া উৎসব এখন অনেকটাই ভাটা পড়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।উৎসবের অন্য দুই সৌখিন শিকারি আমির উদ্দিন ও তোতা মিয়া বলেন, দলবদ্ধভাবে এই মাছ শিকারের মাধ্যমে আমাদের হারানো গ্রামীণ সংস্কৃতি ও সম্প্রীতি আজও বেঁচে আছে। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক
বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী
৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি
পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী
আমতলী থানার ওসিসহ সাত পুলিশ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি পুলিশ সুপারের আহ্বান
চৌদ্দগ্রামে নয়া দিগন্ত'র ২২তম বর্ষপূর্তি পালন
কোরিয়ার সিহুং শহরে অনুষ্ঠিত হয়েছে ১৯তম বিশ্ব নাগরিক দিবস-২০২৬
মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর,বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা