বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
দিনাজপুরের খানসামা উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফজলুল হক।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।
এ সময় আসন্ন ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য মো. মেহরাজুল আলম সুফির নাম ঘোষণা করেন তিনি।উপস্থিত নেতাকর্মীদের সামনে সুফির প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন প্রধান অতিথি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলম তুহিন।এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ সেলিম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল আলম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়েদুর রহমান।বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মেহরাজুল আলম সুফি। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক
বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী
৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি
পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী
আমতলী থানার ওসিসহ সাত পুলিশ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি পুলিশ সুপারের আহ্বান
চৌদ্দগ্রামে নয়া দিগন্ত'র ২২তম বর্ষপূর্তি পালন
ধলাই নদীতে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব
কোরিয়ার সিহুং শহরে অনুষ্ঠিত হয়েছে ১৯তম বিশ্ব নাগরিক দিবস-২০২৬
মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর,বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা