বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগের ১৪ জন কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।গতকাল রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।এ সময় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন রূপগঞ্জ থানার রৌশন আলী, এএসআই হিসেবে মো: আব্দুল হামিদ খান, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা হিসেবে সার্জেন্ট শফিউল আজম শোভন এবং শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মফিজুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
সূত্রবিহীন মামলার রহস্য উদ্ঘাটনের স্বীকৃতি পান বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক।বিশেষ পুরস্কার পান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন। অস্ত্র উদ্ধার ও ডাকাতির অভিযোগে আসামি গ্রেপ্তারের জন্য পুরস্কৃত হন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন।এ ছাড়া বিশেষ পুরস্কার দেওয়া হয় ডিএসবি শাখার এসআই মোহাম্মদ শরীফ হোসেন, এসআই মো. জামাল উদ্দিন এবং ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ, হুমায়ুন কবির ও মো. ইসমাইল খানকে।পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন।সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ পুলিশ ও হাইওয়ে পুলিশের পরিদর্শকেরা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক
বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী
৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি
পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
আমতলী থানার ওসিসহ সাত পুলিশ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি পুলিশ সুপারের আহ্বান
চৌদ্দগ্রামে নয়া দিগন্ত'র ২২তম বর্ষপূর্তি পালন
ধলাই নদীতে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব
কোরিয়ার সিহুং শহরে অনুষ্ঠিত হয়েছে ১৯তম বিশ্ব নাগরিক দিবস-২০২৬
মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর,বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা