বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবির উদ্যোগে এ কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।
এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা মোবাইল সার্ভিসিংয়ের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি তাঁরা স্বাবলম্বী হওয়ার মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে সক্ষম হবেন বলে আশা করছে বিজিবি।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ প্রদান করে ৫৩ বিজিবি।প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি; ৫৩ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম; শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান; মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ; স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মনাকষা বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্যরা।বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার
শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে পুরস্কার দেন জেলা প্রশাসক
নরসিংদী সদরে আনসার ও ভিডিপি সদস্যের হাতে গাঁ/জা ব্যবসায়ী আ/ট/ক
বিএনপির মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
শ্রীমঙ্গলে হা/ম/লা ও অপহরণচেষ্টার অভিযোগ,নিরাপত্তাহীনতায় যুবক
শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী
৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি
পুলিশের অভিযানে গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আ/সা/মি গ্রে/প্তা/র
কবরের যায়গা না পেয়ে নিজের ঘরে দাফন করা হয় করিম মিয়ার
সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ
কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে এক নারীর মৃ/ত্যু
শেরপুরে ড্রামে নারীর লা/শ পরিচয় শনাক্ত করেছে পিবিআই
শ্রীমঙ্গলের রাধানগরে রাস্তার পাশ থেকে অজগর সাপ উদ্ধার
শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা
দুর্গাপুরে মণি সিংহ মেলার প্রস্তুতি সভা,উদ্বোধন ৩১ ডিসেম্বর
টানা ছুটিতে পর্যটকে মুখর বান্দরবান,নীলাচলে উপচে পড়া ভিড়