logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃ/ত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে আছিয়া খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ মৃত্যুকে ঘিরে স্বামীর পরিবারের দাবি, রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছিয়া আত্মহত্যা করেছে। অন্যদিকে আছিয়া খাতুনের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। রোববার দিবাগত রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নের পড়াইখালি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে শয়নকক্ষের খাটিয়া থেকে মৃত অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ। আছিয়া খাতুনের দুই মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে।জানা যায়, দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গড়াসিন গ্রামের খোরশেদ আলমের মেয়ে আছিয়া বেগমের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় একই উপজেলার ডুবাইল ইউনিয়নের পড়াইখালি গ্রামের শাজাহান মৃধার ছেলে আসিফ মৃধার।

উভয় পরিবারের সম্মতিতেই বিয়েটি সম্পন্ন হয়েছিল।দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।টাঙ্গাইলের গোপালপুরে পেটে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম, উন্নত চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পরিবার|টাঙ্গাইলের গোপালপুরে বিরল শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জমজ দুই শিশুর জন্ম হয়েছে। তাদের মাথা ও হাত-পা আলাদা হলেও পেটের অংশ একে অপরের সঙ্গে জোড়া লাগানো। এছাড়া তাদের পায়খানা ও প্রস্রাবের পথও একসঙ্গে যুক্ত বলে জানা গেছে।উপজেলার দীঘলআটা গ্রামের মেহেদী হাসান ও নুপুর বেগম দম্পতির ঘরে জন্ম নেয় শিশু দুটি। গত শনিবার সন্ধ্যায় প্রসববেদনা নিয়ে গোপালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুপুর বেগম। পরে চিকিৎসক ডা. নাদিমের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।খবরটি ছড়িয়ে পড়ার পর শিশু দুটিকে দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। অন্যদিকে, নবজাতকদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তাদের বাবা-মা।ফুটপাতে ছোটখাটো ব্যবসা করে সংসার চালান বাবা মেহেদী হাসান। আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় সন্তানদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া নিয়ে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছেন তিনি।শিশু দুটির জীবন রক্ষায় দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনে উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।নবজাতক দুটির চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের এগিয়ে আসার দাবি উঠেছে। আর্থিক সংকটের কারণে যেন তাদের চিকিৎসা ব্যাহত না হয়, এখন সেটাই পরিবার ও এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।শিরিন শাহিদ হাসপাতালের মালিক রিপন আহমেদ বলেন, সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে আমাদের এই হাসপাতালে এই প্রথম এমন বিরল আকৃতির বাচ্চার জন্ম হলো। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। যদি তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তবে আমরা অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করব।গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম বলেন, গত রাতে বেসরকারি এক ক্লিনিকে শিশুটির জন্ম হয়েছে। আমি শুনেছি শিশুটির হাত চারটি, পা চারটি এবং মাথা দুটি; তাই শিশুগুলোকে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃ/ত্যু নিয়ে রহস্য
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

শিক্ষক নিয়োগে ৬ লাখ টাকা নিয়েছে ৪ জনে-প্রধান শিক্ষকের অডিও ভাইরাল

২

পিতা-মাতার মৃত্যুর পর প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ

৩

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃ/ত্যু নিয়ে রহস্য

৪

৮০০ পিস ই/য়া/বা সহ গ্রে/প্তা/র ১,ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রে/প্তা/র

৫

মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মা/ম/লা

৬

ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ৯৪ ব্যাচ

৭

পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু,১০ হাজার জেলের কর্মযজ্ঞ

৮

গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র

শিক্ষক নিয়োগে ৬ লাখ টাকা নিয়েছে ৪ জনে-প্রধান শিক্ষকের অডিও ভাইরাল

শিক্ষক নিয়োগে ৬ লাখ টাকা নিয়েছে ৪ জনে-প্রধান শিক্ষকের অডিও ভাইরাল

পিতা-মাতার মৃত্যুর পর প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ

পিতা-মাতার মৃত্যুর পর প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ

৮০০ পিস ই/য়া/বা সহ গ্রে/প্তা/র ১,ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রে/প্তা/র

৮০০ পিস ই/য়া/বা সহ গ্রে/প্তা/র ১,ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রে/প্তা/র

মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মা/ম/লা

মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মা/ম/লা

গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র

গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র

শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন

শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন

সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ

সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা