logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

শিক্ষক নিয়োগে ৬ লাখ টাকা নিয়েছে ৪ জনে-প্রধান শিক্ষকের অডিও ভাইরাল

শফিউল আলম লাভলু

শফিউল আলম লাভলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে জালিয়াতি ও আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। জাল নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি, সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর জাল এবং অনিয়মের মাধ্যমে আলেয়া খাতুন নামে এক শিক্ষিকাকে নিয়োগ দেওয়ার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের টাকা লেনদেনসংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ছড়িয়ে পড়া অডিওতে প্রধান শিক্ষককে বলতে শোনা যায়,ছয় লাখ খেয়েছে ৩/৪ জনে, আমার ভাগে পড়েছে ১ লাখ টাকা।তবে অডিওতে থাকা বক্তব্যের কারণে নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগ আরও গুরুত্ব পেয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২৮ জুলাই নিয়োগ দেখিয়ে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি আলেয়া খাতুনকে বিদ্যালয়ে যোগদান করানো হয়। এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি, তৎকালীন প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি ও সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধির স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিও জাল করে তৈরি করার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

নিয়োগ বিজ্ঞপ্তির সত্যতা যাচাইয়ের জন্য অভিযোগকারীদের পক্ষ থেকে দৈনিক ইনকিলাব ও স্থানীয় দৈনিক তথ্যধারার সংশ্লিষ্ট দিনের পত্রিকার কপি সংগ্রহ করা হয়। তাঁদের দাবি, ওই পত্রিকাগুলোতে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। এ কারণে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশনা ও নিয়োগের সময়কাল নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোখলেছুর রহমান এ নিয়োগের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট সময়ে বিদ্যালয়ে এ ধরনের কোনো নিয়োগ দেওয়া হয়নি। আলেয়া খাতুন নামে কোনো শিক্ষিকাকেও তিনি চেনেন না বলে দাবি করেন।

একইভাবে নিয়োগসংক্রান্ত কাগজপত্রে তাঁদের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৎকালীন শিক্ষক প্রতিনিধি মো. জাবেদ আলী ও মো. স্বপন খান। তাঁরা বলেন, নিয়োগের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। নথিতে তাঁদের স্বাক্ষর ব্যবহার করা হয়ে থাকলে তা জালিয়াতির শামিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

অভিভাবক প্রতিনিধি নূর মোহাম্মদও নিয়োগের বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, নিয়োগসংক্রান্ত কাগজপত্রে তাঁর স্বাক্ষর জাল করে ব্যবহার করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগকারী মো. সুজাত মিয়া (২৩) বলেন, নিয়োগসংক্রান্ত সব নথিপত্র, স্বাক্ষরের সত্যতা, নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশনা এবং আর্থিক লেনদেনের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা কঠিন হবে।

অন্যদিকে, নিয়োগপ্রাপ্ত শিক্ষিকা আলেয়া খাতুন (ইনডেক্স নম্বর: N56886579) বলেন, যথাযথ নিয়ম মেনেই তাঁর নিয়োগ হয়েছে। ২০১৫ সালের নিয়োগে ২০২৪ সালে যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি জানান প্রধান শিক্ষক স্যারের সাথে কথা বলুন তিনিই সব জানেন।

বর্তমান প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে অডিওতে শোনা বক্তব্য এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর সরাসরি বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, ২০২৪ সালে স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। এ নিয়োগের বিষয়ে তিনি অবগত নন বলেও জানান। তাঁর বক্তব্যের পর নিয়োগের অনুমোদন, প্রক্রিয়া ও বৈধতা নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে।২০১৫ সালের নিয়োগ দেখিয়ে ২০২৪ সালে যোগদান, নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব নিয়ে বিতর্ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর জালের অভিযোগের নেপথ্যে কারা? ছড়িয়ে পড়া অডিওর বক্তব্যের সঙ্গে নিয়োগের কোনো আর্থিক যোগসূত্র রয়েছে কি না, তাও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।নোট: সমস্ত প্রমান ও অডিও রেকর্ড আমার (প্রতিবেদক) কাছে সংরক্ষিত আছে।

শিক্ষক নিয়োগে ৬ লাখ টাকা নিয়েছে ৪ জনে-প্রধান শিক্ষকের অডিও ভাইরাল
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

শিক্ষক নিয়োগে ৬ লাখ টাকা নিয়েছে ৪ জনে-প্রধান শিক্ষকের অডিও ভাইরাল

২

পিতা-মাতার মৃত্যুর পর প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ

৩

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃ/ত্যু নিয়ে রহস্য

৪

৮০০ পিস ই/য়া/বা সহ গ্রে/প্তা/র ১,ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রে/প্তা/র

৫

মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মা/ম/লা

৬

ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ৯৪ ব্যাচ

৭

পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু,১০ হাজার জেলের কর্মযজ্ঞ

৮

গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র

পিতা-মাতার মৃত্যুর পর প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ

পিতা-মাতার মৃত্যুর পর প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃ/ত্যু নিয়ে রহস্য

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃ/ত্যু নিয়ে রহস্য

৮০০ পিস ই/য়া/বা সহ গ্রে/প্তা/র ১,ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রে/প্তা/র

৮০০ পিস ই/য়া/বা সহ গ্রে/প্তা/র ১,ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রে/প্তা/র

মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মা/ম/লা

মৌলভীবাজারে সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মা/ম/লা

গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র

গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র

শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন

শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন

সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ

সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা