logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

ধর্ম

চরতী মুহাম্মদীয়া (দ.) সিনিয়র মাদরাসায় নবাগত সভাপতিকে বরণ উন্নয়নের প্রত্যয়ে প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

News image

চরতী মুহাম্মদীয়া (দ.) সিনিয়র মাদরাসায় নবাগত সভাপতিকে বরণ

উন্নয়নের প্রত্যয়ে প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত

চরতী মুহাম্মদীয়া (দ.) সিনিয়র মাদরাসায় আজ শনিবার সকাল সাড়ে দশটায় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি মুহাম্মদ আবুবকর সিদ্দিককে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। মাদরাসার শিক্ষা কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আমীন হানাফী সভাপতিকে বরণ করার পর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সূচি উপস্থাপন করেন। উপাধ্যক্ষ মাওলানা ওমর ফারুক প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত মাদরাসার অগ্রযাত্রা, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরে নবাগত সভাপতি ও অতিথিদের স্বাগত জানান। এ সময় এডহক কমিটির সকল সদস্য, অতিথিবৃন্দ এবং নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও ফুল দিয়ে বরণ গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, গম্ভীর আলোচনার সুর এবং উন্নয়নের প্রতিশ্রুতি।

সভায় প্রধান অতিথি ও সভাপতির দায়িত্বে থাকা মুহাম্মদ আবুবকর সিদ্দিক তার বক্তব্যে বলেন—“মাদরাসার শিক্ষার মানোন্নয়নই হবে আমাদের প্রথম লক্ষ্য। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হলো শিক্ষক ও শিক্ষার্থী। তাদের নিষ্ঠা, মনোযোগ ও ঐকান্তিক চেষ্টা ছাড়া কোনো প্রতিষ্ঠানই সাফল্যের শিখরে পৌঁছাতে পারে না।”তিনি শিক্ষা কার্যক্রমকে যুগোপযোগী করতে প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপথ নির্দেশনা এবং একাডেমিক মানোন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদরাসার সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সকল শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাতকানিয়া উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মনজুর আহমদ সও, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম সিকদার, সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ মেম্বার, অভিভাবক প্রতিনিধি আহমেদুর রহমান, এতিমখানার সভাপতি মাও. আবু তাহের মিসবা, মাও. নুরুল হক আলকাদরী, জাহাঙ্গীর আলম জিহাদী, আইয়ুব আলী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেলিম চৌধুরী, মাস্টার ইসমাইল, যুবনেতা লোকমান হাকিম, সেলিম বাংলা, নাসির মেম্বার, মো. জাহেদ, ছাত্রনেতা মোরশেদ, সামী এবং মাদরাসার শিক্ষক-কর্মচারীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

অতিথিগণ তাদের বক্তব্যে নবনিযুক্ত সভাপতির নেতৃত্বকে ‘সময়ের দাবি’ হিসেবে উল্লেখ করে বলেন—“আবুবকর সিদ্দিকের দায়িত্ব গ্রহণ মাদরাসার উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। তার নেতৃত্বে শিক্ষা পরিবেশ আরও শক্তিশালী, স্বচ্ছ ও অগ্রগতিমুখী হবে বলে আমরা বিশ্বাসকরি।”বক্তারা

মাদরাসার অবকাঠামো উন্নয়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয় এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

আলোচনা ও অভিমত পর্ব শেষে সভাপতি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন—“এই প্রতিষ্ঠান শুধু একটি মাদরাসা নয়, এটি আমাদের প্রজন্ম গঠনের কারখানা। আমরা সবাই মিলে এটিকে আরও সুনাম, শৃঙ্খলা এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই।”পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মোঃ শহিদুল ইসলা/বিশেষ সংবাদদাতাঃ

চরতী মুহাম্মদীয়া (দ.) সিনিয়র মাদরাসায় নবাগত সভাপতিকে বরণ উন্নয়নের প্রত্যয়ে প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত
ব্যানার

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

মানবিক আবেদন,একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন!

২

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার তাগিদ জেলা প্রশাসকের

৩

রাঙ্গামাটির ডিসিকে নানিয়ারচরে উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

৪

রাণীশংকৈলে পুকুর দখলের অভিযোগ তবারক আলী এর বিরুদ্ধে

৫

পীরগাছায় ধান ক্ষেতে পোকার তাণ্ডব,পাশে নেই কৃষি অফিস

৬

দীর্ঘ ৯ বছরের যাত্রার ইতি:শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’

৭

জামালপুরে নতুন উদ্যমে উদ্বোধন হলো সুমি ফ্যাশন হাউজ

৮

ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স

হাওরের আলোর দিশারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

হাওরের আলোর দিশারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

নবী করিম (সা.) যেখানে প্রথম জুমা আদায় করেন ঐতিহাসিক ‘মসজিদে কুবা’

নবী করিম (সা.) যেখানে প্রথম জুমা আদায় করেন ঐতিহাসিক ‘মসজিদে কুবা’

ভয়াবহ পাপের কাজ না জেনে কথা বলা

ভয়াবহ পাপের কাজ না জেনে কথা বলা

যেখানে প্রথম জুমা আদায় করেন-নবী করিম (সা:)

যেখানে প্রথম জুমা আদায় করেন-নবী করিম (সা:)

যেসব তথ্য হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে

যেসব তথ্য হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে

শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত।

শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত।

কারামুক্ত বাউল শিল্পী আবুল সরকার

কারামুক্ত বাউল শিল্পী আবুল সরকার