বিজ্ঞাপন

AD

161×600

চট্টগ্রাম সময়

হাসিনার গুলিকে’ই- ভয় পায়নি, হান্নান মাসউদ।
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

News image

হাসিনার গুলিকে’ই- ভয় পায়নি, হান্নান মাসউদ।

মোঃ জাকের হোসেন/ হাতিয়া (নোয়াখালী)

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে বা কোনো শক্তিকেই ভয় পাবে না। কারো রক্ত চক্ষু কে ভয় পাবোনা। তারা, যারা চাঁদাবাজি ও ধান্দাবাজিতে লিপ্ত। আর আমরা আছি সেই সকল চাঁদাবাজ ও ধান্দাবাজদের প্রতিরোধ করার জন্য।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আম্বিয়া কমিউনিটি সেন্টারে হাতিয়া উপজেলার নবগঠিত জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির মনোনীত প্রার্থী হান্নান মাসউদ বলেন, যুবকদের ঐক্যের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আগামী নির্বাচনে যে ভোটের বিপ্লব হবে, তা রক্ষার দায়িত্ব যুবকদের। মানুষের ভোটের আমানত রক্ষার দায়িত্ব যুবকদেরই নিতে হবে।

তিনি আরও বলেন, যারা যুবশক্তির রাজনীতি করতে এসেছে, তারা সবাই নিজের পকেটের খরচে রাজনীতি করছে। নিজেদের মধ্যে পদের জন্য রাজনীতি করা যাবে না। যুবশক্তির পদ নিয়ে কোনো ধরনের ভুল বোঝাবুঝি যেন না হয়। যুবলীগ-ছাত্রলীগের মতো রাজনীতি করলে চলবে না। সবাইকে মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। এনসিপির হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়ক শামছল তিব্রিজের সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা আহ্বায়ক নুরে আলম রিপন, হাতিয়া উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন, যুগ্ম আহ্বায়ক সম্রাট আকবর, সদস্য সচিব সাইফুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নুরুল আফছার নিরব ও সিনিয়র সংগঠক ফারদিন নিলয় প্রমুখ।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান

রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ

চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ

চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ

ওসমান হাদি ও এরশাদ উল্লাহর  উপর গুলির ঘটনায় পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির ঘটনায় পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় চিংড়ি এস্টেটের মাস্টার প্ল্যান যাচাইকরণে কর্মশালা

চকরিয়ায় চিংড়ি এস্টেটের মাস্টার প্ল্যান যাচাইকরণে কর্মশালা

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ পিসিসিপির

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ পিসিসিপির

সচট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড:পানির সংকটে ফায়ার সার্ভিসের হিমশিম, ধসে পড়েছে ভবনের অংশ।

সচট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড:পানির সংকটে ফায়ার সার্ভিসের হিমশিম, ধসে পড়েছে ভবনের অংশ।