বিজ্ঞাপন
AD
161×600
চট্টগ্রাম সময়
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভানিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জিরো পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমিরের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রব রাশেদ, শাহিন উদ্দিন শাহিন, এডভোকেট নূর হোসেন সুমন, নজরুল ইসলাম শামীম ও তসলিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকারের একদলীয় শাসন, দমন-পীড়ন ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সংগঠিত হয়ে জনগণের পাশে থাকতে হবে। আগামী দিনের আন্দোলনে যুবদল হবে রাজপথের অগ্রভাগে। এসময় উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ জাকের হোসেন / হাতিয়া (নোয়াখালী)
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানি
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি
ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হুমকিতে সেতু
দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ
দেশের মাটিতে আর কোন ফ্যাসিস্টের স্থান হবেনা,নাটোরে হুইপ দুলু
রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ
চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ
ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির ঘটনায় পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
হাসিনার গুলিকে’ই- ভয় পায়নি, হান্নান মাসউদ।
চকরিয়ায় চিংড়ি এস্টেটের মাস্টার প্ল্যান যাচাইকরণে কর্মশালা
ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ পিসিসিপির
সচট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড:পানির সংকটে ফায়ার সার্ভিসের হিমশিম, ধসে পড়েছে ভবনের অংশ।