বিজ্ঞাপন
AD
161×600
চট্টগ্রাম সময়
চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণএনামুল হক রাশেদী, চট্টগ্রাম |
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের এক মিলনমেলা ও সনদ বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পারস্পরিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।সভায় অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের উপদেষ্টা গৌতম কুমার রায়, লায়ন আতিকুর রহমান আজাদ ফরহাদ, খাইরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন স্যাটেলাইট, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অর্ধ শতাধিক সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন।সভায় ৩ মে গণমাধ্যম দিবস উদযাপন, সংগঠনের ১০ বছর পূর্তি উৎসব উদযাপন, ডিসেম্বরে কার্যকরী কমিটির নির্বাচন, স্মরনিকা প্রকাশ বিষয়ে উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের মিলন মেলায় উপস্থিত সকলের জন্য সংগঠনের লগো প্রিন্টেড কফি মগ ও দুপরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি ও এসএম টিভি২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবু মুসা।পরে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়। মিলনমেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং একে অপরের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানি
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি
ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হুমকিতে সেতু
দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ
দেশের মাটিতে আর কোন ফ্যাসিস্টের স্থান হবেনা,নাটোরে হুইপ দুলু
রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান
চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ
ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির ঘটনায় পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল
হাসিনার গুলিকে’ই- ভয় পায়নি, হান্নান মাসউদ।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
চকরিয়ায় চিংড়ি এস্টেটের মাস্টার প্ল্যান যাচাইকরণে কর্মশালা
ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ পিসিসিপির
সচট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড:পানির সংকটে ফায়ার সার্ভিসের হিমশিম, ধসে পড়েছে ভবনের অংশ।