বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
মো. নাজমুল হাসান, ফুলবাড়ী কুড়িগ্রাম |
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ধরলা ব্রিজ চেকপোস্টে দায়িত্ব পালনকালে এক নিখোঁজ কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী থানার দ্বিতীয় ধরলা ব্রিজ এলাকায় দিবাকালীন চেকপোস্ট ডিউটির সময় এএসআই (নিঃ) মো. বাদশা আলমগীর সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালন করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম মো. সোহাগ মিয়া (১৩) বলে পরিচয় দেয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, সোহাগ গত ৪ জুলাই নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবার রংপুর জেলার পীরগাছা থানায় ৬ জুলাই একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩০৩) করেছে।পরে সোহাগকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হলে তার বড় ভাই মো. সাগরসহ স্বজনরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হন। জন্মসনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি পীরগাছা থানার সঙ্গে যোগাযোগ করে কিশোরটির পরিচয় ও নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হয় ফুলবাড়ী থানা পুলিশ।যাচাই-বাছাই শেষে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার হওয়া কিশোর সোহাগ মিয়াকে সুস্থ অবস্থায় তার বড় ভাই মো. সাগরের জিম্মায় হস্তান্তর করা হয়।এ ঘটনায় পরিবারের সদস্যরা ফুলবাড়ী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু
পীরগাছাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’
মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল, নেতাদের কন্ঠে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা।
টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু
পীরগাছাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’
পদ্মাসেতুতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০
শ্রীমঙ্গল ৪ নং সিন্দুরখাঁন ইউনিয়নে মেম্বারের হাতে মহিলা ইউপি সদস্য লাঞ্চিত, এলাকায় তীব্র উত্তেজনা
৪২ ঘণ্টা পর বৌলাই নদী থেকে উদ্ধার হলো শিশু পর্যটক রুকাইয়ার ম/র/দে/হ
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান,শ্রীপুরে পিকআপ চালকের মৃ/ত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে গু'লি'বি'দ্ধ ৩
রিংকি হ'ত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন