logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজনীতি

মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল, নেতাদের কন্ঠে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ

মনজু বিজয়, চৌধুরী

মনজু বিজয়, চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

সারা দেশের মতো এই্ প্রথম দলের প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে ছাড়া দলটির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতাকর্মীরা। দিনটি দলের নেতামকর্মীদের জন্য আনন্দের হলেও খালেদা জিয়া বিহীন বাংলাদেশে একই সাথে বেদনারও। তাই নেতাকর্মীরা আনন্দে ঘেরা মুহুর্তে বক্তব্যে উচ্ছাসের পাশাপাশি স্মরণ করেছেন বেগম খালেদা জিয়াকেও।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা। শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এমপি। সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতাদের বক্তব্যর মাধ্যমে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করতেও দেখা যায়।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় ও আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিদ, ফখরুল ইসলাম, বকশী মিছবাহ উর রহমান, মোশাররফ হোসেন বাদশা, মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান ও জেলা কিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী।

এর আগে দুপুর আগাইটা থেকে দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত শোভাযাত্রায় যোগ দিতে মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশস্থলে এসে জড়ো হতে শুরু করেন। বিকাল সাড়ে ৪টায় যখন শোভাযাত্রা শুরু হয় তার আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে উঠে। ধারণা করা হচ্ছে শোভাযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। এসময় শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের ব্যানার ও প্লেকার্ড বহন করতে দেখা গেছে। শোভাযাত্রাটি সরকারি উচ্চ বিদ্যায় মাঠ থেকে শুরু হয়ে চৌমুহনা প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন এম নাসের রহমান এমপি।

এ দিকে ১৭ বছরের টানা আন্দোলন, জেল-জুলুম আর শতশত খুন-গুম এবং লাখ লাখ মামলা-হামলার শিকার হতে হয়েছে মৌলভীবাজার সহ সারা দেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে। এর অবসান হয় জুলাই ছাত্র জনতার উত্তাল আন্দোলনে শেখ হাসিনা সরকারের নির্মম পতনের মধ্যদিয়ে। আন্দোলনের পর ড. ইউনুস এর নেতৃত্বাধিন অর্ন্তবর্তী সরকারের দুই বছরের শাসন শেষে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ১৭ বছর পর বহু ত্যাগের বিনিময়ে ক্ষমতার ফেরে বিএনপি। তবে ক্ষমতায় ফিরলেও নেই বেগম খালেদা জিয়া। তিনি দল ও দেশের জন্য রচনা করে গেছেন গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগের ইতিহাস। তাই তো দল বিএনপির প্রতিষ্ঠার এই দিনটিতে জেলার নেতাদের কন্ঠে স্থান পেয়েছে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমেও।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক ভিপি মিজানুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তাঁকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আজকের দিনে তাঁকে আমরা মিস করছি, কারণ এই দলকে তিনি সঠিক পথে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে এই পর্যায় নিয়ে এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৮ বছর আগে এই দল প্রতিষ্ঠা করেছিলেন। হাটি হাটি পা পা করে এই দলটি বাংলাদেশের সর্ববৃহত রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে স্থান করে নিয়েছে। এখন দলের নেতৃত্বে আছে আমাদের দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঠিক নেতৃত্বের কারণে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ আওয়ামী দু:শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান বলেন, আমরা অত্যান্ত আনন্দিত আমাদের দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। কিন্তু বিগত দিনে আমাদের সকলের প্রিয়, সাবেক ৩বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এই প্রথম আমরা তাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি সেটা আমাদের হৃদয়ে অত্যান্ত নাড়া দেয়। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দ্বায়িত্ব নিয়েছেন একই সাথে দলেরও দ্বায়িত্ব নিয়েছেন। কিন্তু আজকে আমাদের মাঝে নেই আমাদের প্রাণপ্রিয় মা বেগম খালেদা জিয়া। এটা আজকের দিনে আনন্দের পাশাপাশি বেদনারও।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান

২

সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা

৩

শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার

৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার

৫

পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা

৬

রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

৭

ঘাটাইলের রসুলপুরে গ্রাম পুলিশের বাড়িতে সিধকেটে চু'রি

৮

সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চো/রাচালান জব্দ,১০ মাসে আ/ট/ক ৩৩৩

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন