বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
পটুয়াখালীর গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় সদর রোড এলাকার হাবিব হোটেল নামে একটি খাবার হোটেলে ভাঙচুরের ঘটনাও ঘটে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গলাচিপা সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এবং আটজনকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সামনে জড়ো হন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুনের অনুসারী এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজের নেতৃত্বাধীন গ্রুপের নেতাকর্মীরা।
এ সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবিরের অনুসারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান গ্রুপের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ওই এলাকায় গেলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।
এরপর শিপলু খান গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে সদর রোড এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর আসাদুজ্জামান সবুজ গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।
সংঘর্ষের সময় কয়েকজন নেতাকর্মী আত্মরক্ষার্থে সদর রোডের হাবিব হোটেলে প্রবেশ করেন। পরে হোটেলটিতে ভাঙচুর চালানো হয়। তবে হোটেলটি কোন পক্ষের নেতাকর্মীরা ভাঙচুর করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই মাঠে পুলিশ ও র্যাব সদস্যরা তৎপর ছিল। কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান
সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা
শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার
পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা
রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
ঘাটাইলের রসুলপুরে গ্রাম পুলিশের বাড়িতে সিধকেটে চু'রি
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চো/রাচালান জব্দ,১০ মাসে আ/ট/ক ৩৩৩
কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত
রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন