logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজনীতি

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

রিয়াজ উদ্দিন

রিয়াজ উদ্দিন

মনপুরা উপজেলা, প্রতিনিধি

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

News image
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

ভোলার মনপুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ফরাজী, সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পলাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইকরাম কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আলোচনা সভায় সাবেক উপজেলা যুবদল সভাপতি মো. জোবায়ের হাসান রাজিব চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর আমরা বুক ফুলিয়ে চলতে পারছি। এবার আমরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি। এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিএনপির সব জ্যেষ্ঠ নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকব। দলের অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘ভোলা-৪ আসনের নেতা নুরুল ইসলাম নয়ন আমাদের মনপুরার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের খোঁজখবর নেন। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকার প্রত্যাশা করেন।’

উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা বলেন, ‘আমরা আমাদের প্রত্যেক কর্মীকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। ভোলা-৪ আসনের নেতা নুরুল ইসলাম নয়ন আমাদের যে পরামর্শ ও দিকনির্দেশনা দেন, আমরা তা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।’

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. কামাল উদ্দিন বলেন, ‘মনপুরায় বিএনপি ও এর সব অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। দলের প্রত্যেক কর্মী আমার কাছে সমান। আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য বজায় রেখে দলীয় কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান

২

সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা

৩

শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার

৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার

৫

পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা

৬

রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

৭

ঘাটাইলের রসুলপুরে গ্রাম পুলিশের বাড়িতে সিধকেটে চু'রি

৮

সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চো/রাচালান জব্দ,১০ মাসে আ/ট/ক ৩৩৩

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন