বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জেলার খবর

রাণীশংকৈলে কৃষকের হাতে বিনামূল্যে ফলজ-বনজ চারা,জৈব সার বিতরণ

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও |

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও |

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

News image
// প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহিত করতে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভবান করার লক্ষ্যে ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর সঙ্গে দেওয়া হচ্ছে বাঁশের খুঁটি ও জৈব সার (ভার্মিকম্পোস্ট)।বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।এ সময় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে নির্বাচিত ৫৫০ জন কৃষকের প্রত্যেককে আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, কমলা, মাল্টা, মেহগনি ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হচ্ছে। এছাড়া চারা পরিচর্যার জন্য বাঁশের খুঁটি এবং ২৫ কেজি করে ভার্মিকম্পোস্ট সরবরাহ করা হচ্ছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ, পুষ্টির চাহিদা পূরণ এবং কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সরকারি কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ উদ্যোগে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু

পীরগাছাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’

মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল, নেতাদের কন্ঠে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা।