বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
মৌলভীবাজার, মনজু বিজয় চৌধুরী |
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত সম্পাদিত ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের আয়োজনে শুক্রবার দুপুরে শমশেরনগরস্থ কাযার্লয়ে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার এর কোষাধ্যক্ষ স্বরসতি মোহান্ত, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, প্রাক্তন শিক্ষক নিহারেন্দু ভট্টাচার্য্য, কবি শেখর গোস্বামী।অনুষ্ঠানের শুরুতেক ‘অঞ্জলি-২’ এর মোড়ক উম্মোচন করা হয়। বক্তব্য রাখেন সঙ্গীতা দেবনাথ, প্রদীপ দাশ, সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, শিক্ষক ফয়সল আহমেদ, নিরঞ্জন দেব প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রসময় মোহান্ত বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে বইপড়া ও সাহিত্যচচার্ অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের সময়কাল ছিল বই পড়ার যুগ। আর বর্তমান সময় হচ্ছে মোবাইলের যুগ। আমার বাড়িতে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগারেও বই পড়ার লোকের অভাব। বিভিন্ন স্থানে পাঠাগার থাকলেও বই পড়ার লোকের যেন অভাব দেখা দিয়েছে। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে বই পড়ার গুরুত্বের আহ্বান জানান।অনুষ্ঠানে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুনীল কান্তি দেব ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু
পীরগাছাকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’
মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জনতার ঢল, নেতাদের কন্ঠে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা।
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা।
পর্যটকদের পাহাড়ে ওঠায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার সিদ্ধান্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি
তিন মাস নিষেধাজ্ঞার পর প্রাণচাঞ্চল্যে সুন্দরবন আজ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত
রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যানকে স্বাস্থ্য বিভাগের ফুলের শুভেচ্ছা
মৌলভীবাজারে ভূমি অফিসে হয়রানি সেবা গ্রহীতাদের ভোগান্তি চরমে
বাজারফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ
জাতীয় নির্বাচন সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইনে আবেদন করতে হবে।