জেলার খবর

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা
সময় বাংলার-

সময় বাংলার-

সিনিয়র করেসপন্ডেন্ট |

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, কবি নজরুল সরকারি কলেজ এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা-২০২৬"। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।১০ই আগস্ট (সোমবার) দুপুর ২ টায় কবি নজরুল সরকারি কলেজে অনুষ্ঠিত হবে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতাটি।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা-২০২৬। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে কবি নজরুল সরকারি কলেজে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দলভিত্তিক, প্রতিটি দলে সদস্য থাকবে ৩ জন এবং অতিরিক্ত ১ জন (যদি অংশগ্রহণকারী চায় একাও অংশ নিতে পারবে)। অংশগ্রহণ করতে লাগবেনা কোনো নিবন্ধন ফি (এন্ট্রি ফি)। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীদের সম্মাননা হিসেবে প্রদান করা হবে ভালো মানের আকর্ষণীয় পুরস্কার এবং

চতুর্থ থেকে দশমতম স্থান অর্জনকারী অংশগ্রহণকারীও পাবে সান্ত্বনামূলক পুরষ্কার।কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, জেলা ছাত্রকল্যাণ এর আয়োজনে এমন প্রতিযোগিতার উদ্যোগটি অনেক সুন্দর এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণার অংশ হিসেবেও কাজ করবে। কলেজের শিক্ষাব্যবস্থার পাশাপাশি বিভিন্ন সংগঠন এর এমন প্রতিযোগিতামূলক আয়োজন কলেজের শিক্ষার্থীদের মাঝে এক অন্যরকম উদ্দীপনা জোগায়। মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কে ধন্যবাদ জানাই এমন সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।

শিক্ষার্থী নাইম হাসান বলেন, কলেজে অধ্যয়নকালে প্রতিযোগিতামূলক যে কোনো কাজই ভালো লাগে, নিজেকে প্রমাণ করার একটি সুন্দর সুযোগ থাকে। প্রতিযোগিতায় যদি প্রতিযোগী বেশি হয় তাহলে সেই প্রতিযোগিতায় আরও আকর্ষণ বেড়ে যায়, অনেকের মাঝে নিজেকে অন্যতম করে তোলার একটি বিশেষ মুহূর্ত উপভোগ করা যায়। আর কুইজ প্রতিযোগিতায় অনেক নতুন কিছু শেখা যায়, জানা যায়। মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা ছাত্রকল্যাণ এর এমন আয়োজন এর উদ্যোগ প্রশংসার দাবিদার।

মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক প্রীতি বিশ্বাস বলেন, আমরা আমাদের কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি এবং কলেজের অধ্যক্ষ মহোদয় এর থেকে এই প্রতিযোগিতার অনুমতি গ্রহণ করেছি। আমরা চেষ্টা করবো আমাদের এই আয়োজনটিকে সুন্দর ও সার্থক করে তোলার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের সেই চেষ্টা সার্থক করে তুলবে।

সভাপতি ফয়সাল হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সাধারণ জ্ঞান বৃদ্ধি এবং সৃজনশীল চিন্তাধারার উন্নয়নে “জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা” বিশেষভাবে কাজ করবে বলে আমরা আশাবাদী। প্রতিযোগিতাটি কলেজের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক চিন্তাধারা সৃষ্টি করবে। তিনি আরও বলেন,জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতায়" কবি নজরুল সরকারি কলেজ নিয়ে প্রশ্ন থাকবে, মুন্সিগঞ্জ জেলা নিয়ে প্রশ্ন থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, আইকিইউ থাকবে এবং ক্রীড়া (ক্রিকেট-ফুটবল) নিয়ে প্রশ্ন থাকবে, এতে করে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নতুন নতুন অনেক কিছু জানতে ও শিখতে পারবে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি