জেলার খবর
কচুরিপানা পরিষ্কার করলেন জনদুর্ভোগ কমাতে-এমপি কামরুজ্জামান রতনসময় বাংলার-
সিনিয়র করেসপন্ডেন্ট |
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
কচুরিপানা পরিষ্কারের সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, ‘খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় পূর্ণ থাকায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং নৌ চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। ভালো কাজের কোনো দল বা রাজনৈতিক রং থাকে না; ভালো কাজ আমরা সবাই মিলেমিশে করব। জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদসহ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সঙ্গে নিয়ে আমরা এলাকার উন্নয়নে কাজ করতে চাই এবং ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে চাই।’
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া, সংসদ সদস্যের সহধর্মিনী নূরে জান্নাত রশ্নি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, আহসান উল্লাহ, মোতাহার হোসেন জাহাঙ্গীর, এম ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা সাইফুল শিকদার, উপজেলা জামায়াতের আমির মো:নুরে আলম, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা এনসিপি'র আহবায়ক সেলিম মিয়া, বাউশিয়া ইউপি প্রশাসক এবাদুল্লাহ হক, বিএনপি নেতা নুরুল আমিন সরকার, মুক্তার হোসেন, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির সহসভাপতি আজিজুল হক পার্থ, কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান শিকদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি