জেলার খবর

সিরাজদিখানে প্রতিষ্ঠানকে জরিমানা-কেমিস্ট ছাড়াই প্রসাধনী তৈরির দায়ে
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

News image
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কোটগাঁও গ্রামে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানে প্রতিষ্ঠানে কোনো কেমিস্ট ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব ও আফটার শেভসহ বিভিন্ন ধরনের প্রসাধনী প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া উৎপাদিত পণ্যের কোনো গুণগত মান পরীক্ষা বা ল্যাব টেস্ট ছাড়াই বাজারজাতের প্রস্তুতি চলছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দ্রুত অভিজ্ঞ কেমিস্ট নিয়োগ, পণ্যের মান পরীক্ষা নিশ্চিত এবং প্রয়োজনীয় বিধি-বিধান অনুসরণ করে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহ আলম মিয়া এবং সিরাজদীখান থানা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, কেমিস্ট ছাড়া ক্ষতিকর রাসায়নিক দিয়ে প্রসাধনী তৈরি মানুষের ত্বক ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভোক্তা অধিকার ক্ষুণ্ন করে এমন সব অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি