জেলার খবর

ঠাকুরগাঁওয়ে একদিনে তিন মর্মান্তিক মৃ/ত্যু
হাসিনুজ্জামান মিন্টু

হাসিনুজ্জামান মিন্টু

রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

News image
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলার পৃথক তিনটি ঘটনায় একদিনে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় এসব দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা গ্রামের টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে মহাদেব নামে এক ব্যক্তি পানিতে ডুবে মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাত বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে যান। গোসল শেষে ছয়জন তীরে উঠলেও মহাদেব আর ফিরে আসেননি। পরে স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। তিনি উত্তর মালঞ্চা কাটাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।

অন্যদিকে, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকায় বাড়ির পাশের একটি ডোবায় পড়ে সনাতন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দেখেন, তার মৃত্যু হয়েছে। সনাতন ওই এলাকার শ্রী আজর বাবুর ছেলে।

এদিকে একই দিনে রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের গুয়াগাঁও গ্রামের অষ্টমী রাণী রায় (১৮) নামে এক গৃহবধূ গ্যাস ট্যাবলেট সেবনের পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গুয়াগাঁও গ্রামের যগেন রায়ের মেয়ে।পৃথক এসব ঘটনায় স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি