জেলার খবর
দেশের ৮ জেলায় বন্যা হতে পারে- ভারী বৃষ্টিতেসময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট,
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
রোববার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।সংস্থাটি জানায়, আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন রংপুর ও সিলেট বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে তা বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে সুরমা নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানিও আগামী তিন দিনে বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ দুই নদীর কিছু স্থানে পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন বাড়তে পারে। ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সোমেশ্বরী, ভুগাই, সারিগোয়াইন, যাদুকাটা ও কংস নদীর পানিও আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে নেত্রকোনার সোমেশ্বরী নদীর কিছু স্থানে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি