জেলার খবর

মৌলভীবাজারে প্রস্তুতি সভা
মনজু বিজয়, চৌধুরী

মনজু বিজয়, চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে। তারা জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে দেশে ফের একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। ছাত্র-জনতা তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দিবেনা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশকে সফল করতে প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট ও গ্রাম থেকে দলে দলে সমাবেশে যোগ দিতে হবে। তাই প্রত্যেক পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় ব্যাপক গণসংযোগ, সাংগঠনিক তৎপরতা এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

তিনি মঙ্গলবার (২১ জুলাই) রাতে জেলা কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জেলার প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ,মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্ম পরিষদ সদস্য সৈয়দ আরেকুল হামিদ, মৌলভীবাজার পৌরসভা আমির ও সেক্রেটারি মাওলানা হাফেজ তাজুল ইসলাম ও আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা নায়েবে আমির ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির ও মোঃ ইসমাইল আলী, রাজনগর উপজেলা আমির ও সেক্রেটারি আবুর রাইয়ান শাহীন ও মিসবাউল হাসান, কুলাউড়া উপজেলা আমির ও সেক্রেটারি আব্দুল মুনতাজিম ও বেলাল আহমদ চৌধুরী, জুড়ি উপজেলা আমির ও সেক্রেটারি আব্দুল হাই হেলাল ও মোঃ আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা আমির( ভারপ্রাপ্ত) ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন ও মাওলানা আব্দুল বাছিত, কমলগঞ্জ উপজেলা আমির ও সেক্রেটারি মোঃ মাসুক মিয়া ও এডভোকেট কামরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নায়েবে আমির ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান ও তারেক মাহফুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল মুমিত প্রমুখ।জেলা দায়িত্বশীল সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি