বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
প্রবাসে বাংলা
সময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট |
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
২০২৬ বিশ্বকাপের ফাইনালে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হারিয়েছে আর্জেন্টিনা। তবে বিদায়বেলায় দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সম্প্রতি বিষয়টি জানিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন কেলসি-রোজ। সেখানে মেসির দেওয়া বিশেষ উপহারটি দেখান তিনি।
ভিডিওতে আর্জেন্টিনার জার্সি পরা কেলসি-রোজকে একটি বাদামি রঙের ব্যাগ দেখাতে দেখা যায়। ব্যাগটিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপের ছবি এবং ‘মার্কোস সেনেসি’ নামটি লেখা ছিল।
ভিডিওর শুরুতে কেলসি-রোজ বলেন, ‘আমাকে তোমাদের সত্যিই দারুণ একটি জিনিস দেখাতে হবে। তোমরা এটা দেখে খুব খুশি হবে। এই ব্যাগটি মার্কোস চ্যাম্পিয়নশিপ থেকে নিয়ে এসেছে। এতে তার নামও লেখা আছে।’
এরপর উপহারের বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘এটা তার মাতের জন্য। মেসি সব খেলোয়াড়কে এই উপহার দিয়েছেন।’
ব্যাগের ভেতরে ছিল মেসির ব্র্যান্ডের লোগোযুক্ত একটি সোনালি রঙের স্ট্যানলি থার্মোস, একটি মাতে কাপ, এক প্যাকেট ইয়ের্বা এবং চামচযুক্ত একটি ধাতব স্ট্র।
কেলসি-রোজ জানান, উপহারটি যত্ন করে রাখার দায়িত্বও তাকে দিয়েছেন সেনেসি। তিনি বলেন, ‘মার্কোস এটা আমাকে যত্ন করে রাখার জন্য দিয়েছে, যাতে আমি এটি মিয়ামিতে নিয়ে যেতে পারি।’
এরপর ভিডিওতে উপহারের সঙ্গে থাকা ইয়ের্বাও দেখান তিনি।
ভিডিওটি প্রকাশের পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের একটি ঘরোয়া মুহূর্তও সামনে আসে। মেসি দলের প্রতিটি সতীর্থকে ব্যক্তিগতভাবে এই উপহার দিয়েছেন বলে জানা গেছে।
আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে মাতে একটি বিশেষ স্থান দখল করে আছে। সতীর্থদের জন্য মেসির এই উপহার তাই শুধু একটি উপহার নয়, বরং দলের ঐক্য ও আর্জেন্টাইন সংস্কৃতিরও প্রতীক হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
দক্ষিণ কোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার
মনপুরায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ‘চাকরিচ্যুতির’ অভিযোগে সংবাদ সম্মেলন, চাকরি ফিরে পেতে এমএলএসএস সেলিমের আকুতি
বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা।
দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক
সাইফুর রহমান ক্ষণজন্মা,তিনি অসম্ভবকে সম্ভব করে ভ্যাট প্রচলন চালু করেছিলেন/ জি কে গউছ, হুইপ জাতীয় সংসদ
শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা
নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে বিপুল মাছ ’বিষ প্রয়োগ নাকি গ্যাস-রহস্য ঘিরে চাঞ্চল্য
প্রাণহানি বেড়ে ৭২,মরক্কো থেকে সাঁতরে স্পেনে
জনগণই শায়েস্তা করবে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের: যুবদল সভাপতি
অর্ধগলিত ম/র/দে/হ জঙ্গলে পড়েছিল অজ্ঞাতপরিচয় নারীর
আরব আমিরাত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে
বঙ্গভবন ছাড়লেন পদত্যাগের পর সাহাবুদ্দিন
ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল পলাতক শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে
চিকিৎসার জন্য যাবেন বিদেশে,আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেনাসদর