বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
মা/দ/ক ও বাল্যবিবাহকে না, লাল কার্ড শিক্ষার্থীদেরস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখিয়েছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে এবং সাংবাদিক মামুন রনবীরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।
বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন ও সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বক্তারা বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে এসব সামাজিক অনাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। তরুণ প্রজন্মই পারে একটি সুন্দর ও ইতিবাচক সমাজ গড়ে তুলতে।বক্তারা আরও বলেন,লাল কার্ড প্রদর্শন শুধু একটি কর্মসূচি নয়, এটি বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার।পরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নেন শিক্ষার্থীরা। শপথ শেষে তারা মাদক ও বাল্যবিবাহকে প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করে প্রত্যাখ্যান করে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
অনলাইনে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু: যেভাবে আবেদন করতে হবে
রুহুল কবির রিজভী-বিএনপির মহাসচিব হচ্ছেন!
যেভাবে হবে ভোটগ্রহণ,৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষা করার আহবান-এমপি জাহান্দার আলী মিয়া'র
বাশাইর বণিকপাড়ায় ড্রেনের কাজ নিয়ে অভিযোগ,সরেজমিনে মিলল ভিন্ন চিত্র
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদে
মা/দ/ক ও বাল্যবিবাহকে না, লাল কার্ড শিক্ষার্থীদের
লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষা করার আহবান-এমপি জাহান্দার আলী মিয়া'র
বাশাইর বণিকপাড়ায় ড্রেনের কাজ নিয়ে অভিযোগ,সরেজমিনে মিলল ভিন্ন চিত্র
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশুলিয়ার মরাগাঙে অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হ উদ্ধার,মাথায় আঘাতের চিহ্ন
শাজাহানপুরে ৮২ পিস ই/য়া/বা-সহ যুবলীগ নেতা রাজু গ্রেফতার
হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
জনসেবার প্রত্যয় নিয়ে বেতগাড়ী ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী আমজাদ হোসেন