logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

রাজনীতি

রুহুল কবির রিজভী-বিএনপির মহাসচিব হচ্ছেন!

সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট |

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

News image
ছবি: গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

দলের নীতিনির্ধারণী ফোরাম এবং বিশ্বস্ত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নাম প্রায় চূড়ান্ত। অস্বাভাবিক কোনো রাজনৈতিক পটপরিবর্তন না ঘটলে খুব শিগগিরই দলটির সর্বোচ্চ নির্বাহী এই পদে দেখা মিলবে তার।

১৭ বছরের ফ্যাসিবাদী শাসন এবং চরম দুঃসময়ে বিএনপির মূল ভিত্তি ধরে রাখতে যিনি সামনে থেকে ঢাল হয়ে লড়েছেন, তিনি রুহুল কবির রিজভী।এক-এগারোর সেনাসমর্থিত সরকার থেকে শুরু করে বিগত দেড় দশকে আওয়ামী সরকারের রোষানলে পড়ে যার বিরুদ্ধে আড়াইশতাধিক মামলা হয়েছে এবং ৯ বার কারাবরণ করতে হয়েছে, সেই নামের ওপরই এখন দলটির সর্বোচ্চ আস্থার সিলমোহর পড়তে যাচ্ছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

তারেক রহমানের লন্ডনে নির্বাসন এবং বেগম খালেদা জিয়ার কারাবন্দি দশার চরম ক্রান্তিলগ্নে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়কে যিনি নিজের দ্বিতীয় বাড়ি বানিয়েছিলেন, তিনিই রিজভী আহমেদ।রুহুল কবির রিজভীর ঘনিষ্ঠ সূত্র জানায়, ২০১৮ সাল থেকে ২০২০ সালের ২৬ মার্চ পর্যন্ত টানা ৭৮৭ দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি দলীয় কার্যালয়ে অবরুদ্ধ থেকে দলের চাকা সচল রেখেছিলেন।

ঘনিষ্ঠ সূত্রটি আরও জানায়, ২০২৩ সালের ২৮ অক্টোবরের পর যখন দলের শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও ঝটিকা মিছিল আর সাহসিকতার অনন্য নজির স্থাপন করেছিলেন তিনি।

সূত্রটি আরও বলছে, সবকিছু ঠিক থাকলে মহাসচিবের চেয়ারে বসতে যাচ্ছেন বিএনপির এই ত্যাগী নেতা রুহুল কবির রিজভী।

জানা যায়, ১৯৮০ ও ৯০-এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলোতে রাজপথ কাঁপানো ছাত্রনেতা ছিলেন রিজভী। ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করার পরও নিজের রাজনৈতিক আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হওয়া এই নেতা ১৯৯২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্ররাজনীতির সেই অগ্নিঝরা দিন থেকে শুরু করে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দলের জন্য ফুলটাইম নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।

এদিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় এবং দলের নীতিনির্ধারণী সূত্রের খবর অনুযায়ী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের তালিকার একদম শীর্ষে রয়েছেন রুহুল কবির রিজভী।

News

দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, বিএনপির গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে কাউন্সিলে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে ঘোষণা করা হতে পারে।

দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদের মতো জ্যেষ্ঠ নেতারাও জানান, বিগত ১৭ বছর ধরে দলকে টিকিয়ে রাখতে যে শারীরিক ও মানসিক নির্যাতন রিজভী আহমেদ সহ্য করেছেন, তার এই মূল্যায়নে পুরো দল আজ একাট্টা।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের একাধিক সূত্র জানায়, রিজভীর প্রতি তাদের বড় আস্থার জায়গা হলো তার সাংগঠনিক যোগাযোগ। কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করলেও তিনি দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

এ প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, মহাসচিব পদ নিয়ে কী হচ্ছে আমার জানা নেই। তবে আমি দলের প্রতি শতভাগ আনুগত্য প্রকাশ করেই কাজ করছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশেই দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলাম, যা এখনো অব্যাহত রয়েছে। 

তিনি আরও বলেন, দল আমাকে কীভাবে মূল্যায়ন করবে, সেটা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের নীতিনির্ধারকরাই ঠিক করবেন।

এদিকে বিএনপির চেয়ারম্যানের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানেই আসতে পারে পরবর্তী  মহাসচিবের নাম ঘোষণা।

রুহুল কবির রিজভী-বিএনপির মহাসচিব হচ্ছেন!
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব

২

পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন

৩

পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন

৪

মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু

৫

দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা

৬

জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী

৭

চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে

৮

শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী