বিজ্ঞাপন
AD
161×600
জাতীয়
সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে আমন চাষিদের বিক্ষোভস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ডিলার পয়েন্টে চাহিদা মত সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লালমনিরহাটের কালীগঞ্জের আমন চাষিরা। সোমবার (১০ আগষ্ট) সকালে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজার কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে সার সংগ্রহ করতে তাঁরা স্থানীয় বিসিআইসি ডিলার ‘মাধু ভট্টাচার্য্য ডিলার পয়েন্টে’ যান। সেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকেরা প্রয়োজন অনুযায়ী সার পাননি। একপর্যায়ে চাহিদা অনুযায়ী সার না দিয়েই ডিলার পয়েন্টটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত কৃষকেরা। আমন মৌসুমের শুরুতে সার সংকটের আতংকে দিশেহারা হয়ে পড়েন চাষিরা। শুরুতে সার না পেয়ে আমন আবাদ নিয়ে শ্বঙ্কিত হয়ে পড়েন চাষিরা। সার না পেলে আমন উৎপাদনে বড় বিপর্যয়ের শ্বঙ্কায় বিক্ষুব্ধ চাষিরা ন্যায্য মুল্যে চাহিদামত সার সরবরাহের দাবিতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। এ সময় উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী সাধারন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করলে প্রায় দুই ঘণ্টা পর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।ঘটনার সততা স্বীকার করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাইফুল ইসলাম বলেন, "কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখেছি। আগামী দুই দিনের মধ্যে পর্যাপ্ত সারের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি করে কিংবা সারে কোনো অনিয়ম করে। তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
অনলাইনে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু: যেভাবে আবেদন করতে হবে
রুহুল কবির রিজভী-বিএনপির মহাসচিব হচ্ছেন!
যেভাবে হবে ভোটগ্রহণ,৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
৬টি বিষয়কে গুরুত্ব দিয়ে সমাজকে রক্ষা করার আহবান-এমপি জাহান্দার আলী মিয়া'র
বাশাইর বণিকপাড়ায় ড্রেনের কাজ নিয়ে অভিযোগ,সরেজমিনে মিলল ভিন্ন চিত্র
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ হেযবুত তওহীদে
মা/দ/ক ও বাল্যবিবাহকে না, লাল কার্ড শিক্ষার্থীদের
একশ টাকায় ভাত মাংস বিক্রির ভাইরাল মিজান গ্রে/প্তা/র
ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার,ধ/র্ষ/ণ মামলায় নেত্রকোনা থানায় হস্তান্তর
কালিয়াকৈরে কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষ/ণে/র চেষ্টা, ধ/র্ষ/ক পলাতক
চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: আটক ২
থানা মা/ম/লা,আমতলীতে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হ/ত্যা
চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার,চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার
শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন